বন্দরের ডিসি কামরুল ইসলামকে বদলি

আপডেট: ২২ অক্টোবর ২০২০ ৫:৩৬ অপরাহ্ন

নিজস্ব প্রতিবেদক | আপডেট : ২২ অক্টোবর, ২০২০ বৃহস্পতিবার ০৫:২০ পিএম

চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) বন্দর জোনের ডিসি (উপ-কমিশনার) মো. কামরুল ইসলামকে বদলি করা হয়েছে। তাকে মাদারীপুর ইন সার্ভিস ট্রেনিং সেন্টারের কমান্ড্যান্ট হিসেবে দায়িত্ব দেয়া হয়েছে।

বৃহস্পতিবার (২২ অক্টোবর) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জন নিরাপত্তা শাখার উপ-সচিব ধনরঞ্জন দাশ স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ আদেশের কথা জানা যায়।

একই সাথে দেশের বিভিন্ন ইউনিট থেকে চট্টগ্রাম রেঞ্জ কার্যালয়, চট্টগ্রাম শিল্প ও চট্টগ্রাম নৌ পুলিশের তিনজন এসপিকে পদায়ন করা হয়েছে।

প্রজ্ঞাপন মতে, দেশের মোট ১৯ জন এসপি পদ মর্যাদার পুলিশ কর্মকর্তাকে একযোগে বদলি বা পদায়ন করা হয়।

এরমধ্যে পুলিশ সদর দপ্তর থেকে এআইজি নেছার উদ্দিন আহমদকে চট্টগ্রাম রেঞ্জ ডিআইজির কার্যালয়ে, এন্টি টেররিজম ইউনিটের পুলিশ সুপার মুহাম্মদ সুলাইমানকে শিল্পাঞ্চল চট্টগ্রামে, সিএমপির বন্দর জোনের ডিসি মোহাম্মদ কামরুল ইসলামকে মাদারীপুর ইন সার্ভিস ট্রেনিং সেন্টারের কমান্ড্যান্ট ও এসপি পদে পদোন্নতিপ্রাপ্ত ডিএমপির এডিসি মোমিনুল ইসলাম ভূঁইয়াকে নৌ পুলিশ চট্টগ্রাম অঞ্চলের এসপি হিসেবে পদায়ন করা হয়েছে।

আরএইচ

Print This Post Print This Post