পুকুর ভরাটের দায়ে সীতাকুণ্ড’র ইউপি চেয়ারম্যান জরিমানা গুণল ৩ লাখ

আপডেট: ১৫ অক্টোবর ২০২০ ৭:৫৩ অপরাহ্ন

সীতাকুণ্ড প্রতিনিধি | ১৫ অক্টোবর, ২০২০ বৃহস্পতিবার ০৫:৫০ পিএম

চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলায় পুকুর ভরাটের দায়ে ইউপি চেয়ারম্যানকে ৩ লাখ টাকা জরিমানা করেছে চট্টগ্রাম পরিবেশ অধিদপ্তর।

বৃহস্পতিবার (১৫ অক্টোবর) সন্ধ্যায় চট্টগ্রাম পরিবেশ অধিদপ্তদের পরিচালক মুয়াজ্জেম হোসেন এর স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি জানানো হয়।

অভিযুক্ত হলেন উপজেলার ১০নং ছলিমপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সালাউদ্দীন আজিজ। ইউনিয়নের কাজিবাড়ি এলাকার নুর মোহাম্মদের বাড়ির পুকুর ভরাট করছিলেন তিনি।

বিষয়টি নিশ্চিত করে চট্টগ্রাম পরিবেশ অধিদপ্তরের পরিচালক মুয়াজ্জেম হোসেন বলেন, ‘সীতাকুণ্ড উপজেলার ১০ নম্বর ছলিমপুর ইউনিয়নের কাজি বাড়ি এলাকার নুর মোহাম্মদের বাড়ির একটি পুকুর ভরাটের দায়ে সেখানকার ইউপি চেয়ারম্যানকে ৩ লক্ষ টাকা জরিমানা করা হয়েছে।’

এনএকে/আরএইচ

Print This Post Print This Post