নিজস্ব প্রতিবেদক | আপডেট : ১১ অক্টোবর, ২০২০ রবিবার ১১:০০ পিএম
চট্টগ্রামের সাতকানিয়া উপজেলায় তমা গ্রুপের ট্রাক চাপায় পিষ্ট হয়ে মোটরসাইকেল আরোহী মোবারক হোসেন (৪৫) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। তিনি কাজের উদ্দেশে সাতকানিয়া যাচ্ছিলেন।
রবিবার (১১ সেপ্টেম্বর) দুপুরে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের নয়াখালের মুখ এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত মোবারক হোসেন পদুয়া রেঞ্জের ডলু বনবিট কর্মকর্তা। তার বাড়ি কুমিল্লা জেলার বরুরা উপজেলায়র মহেষপুর এলাকায়।
দোহাজারী হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইয়াছির আরাফাত বলেন, ‘ট্রাকের চাপায় পিষ্ট হয়ে এক বন কর্মকর্তা নিহত হয়েছেন। এ ঘটনায় ঘাতক ট্রাকটি আটক করা হয়েছে।’
‘নিহতের স্বজনদের খবর দেওয়া হয়েছে। এ ঘটনায় একটি মামলা প্রক্রিয়াধীন রয়েছে।’— যোগ করেন তিনি।
আরএইচ
Print This Post
