কর্ণফুলীর ‘গোল্ডেন সন লিমিটেডে’ আগুন

আপডেট: ৪ অক্টোবর ২০২০ ৯:১৯ অপরাহ্ন

নিজস্ব প্রতিবেদক | আপডেট : ৪ অক্টোবর, ২০২০ রবিবার ০৯:০০ পিএম

চট্টগ্রামের কর্ণফুলী উপজেলায় গোল্ডেন সন লিমিটেড নামের একটি তৈরি পোশাক কারখানায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।  কৌতূহলী মানুষের অতিরিক্ত ভিড় ও চুরি ঠেকাতে সেখানে প্রয়োজনীয় পুলিশ মোতায়েন করা হয়েছে।

রবিবার (৪ অক্টোবর) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে দক্ষিণপাড়ের খোয়াজনগরে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

কর্ণফুলী থানার অফিসার ইনচার্জ (ওসি) ইসমাইল হোসেন জানান, আগুন লাগার খবর পেয়ে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের পটিয়া, লামারবাজার, নন্দনকানন ও আগ্রাবাদ স্টেশনের ৭টি গাড়ি ছুটে আসে।

তাৎক্ষণিকভাবে অগ্নিকাণ্ডের কারণ এবং ক্ষয়-ক্ষতির পরিমাণ জানায়নি ফায়ার সার্ভিসের কর্মকর্তারা।

আরএইচ

Print This Post Print This Post