নিজস্ব প্রতিবেদক| আপডেট : ৩ অক্টোবর, ২০২০ শনিবার ১১:০০ এএম
বাঁশখালীর অন্তর্গত ছনুয়া ইউনিয়নের উলুখালী হিফজুল কোরআন মাদরাসায় শিক্ষার্থীদের উদ্বোধনী হিফজ্ শুরু হয়েছে।
শুক্রবার (২ অক্টোবর) জুমআর নামাজের পর আনুষ্ঠানিক ভাবে ৮ জন ছাত্র হিফজ শুরু করেন।
আলহাজ্ব মাওলানা মীর মোহাম্মদ আদমের সভাপতিত্বে এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নছর উল্লাহ্, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাওলানা মোস্তাক আহমদ, রফিকুল আলম, রবিউল আলম প্রমুখ।
অনুষ্ঠান শেষে দেশ ও জাতির মঙ্গল কামনায় মোনাজাত করা হয়। মোনাজাত পরিচালনা করেন আলহাজ্ব মাওলানা মীর মোহাম্মদ আদম।
উল্লেখ্য, চলতি বছরের ১লা জানুয়ারি দ্বীনের খেদমত করার মহান ব্রত নিয়ে মাদরাসাটি যাত্রা শুরু করে। নাজেরা শেষে ৮জন হিফজ শুরু করেন, নাজেরা শুরু করেন ৮জন, ১৭জন আমপারা শুরু করেন। বর্তমানে মাদরাসাটিতে শিক্ষার্থীর সংখ্যা ৪৩জন। মাদরাসাটি প্রতিষ্ঠায় এগিয়ে আসেন ওই এলাকার ৩জন সমাজহিতৈষী। তারা হলেন মাওলানা মীর মোহাম্মদ আদম, এনজিও কর্মী রফিকুল আলম, রবিউল আলম।
এমবিইউ/আরএইচ
Print This Post
