নিজস্ব প্রতিবেদক | আপডেট : ২৯ সেপ্টেম্বর, ২০২০ মঙ্গলবার ০১:৪০
চট্টগ্রামের মিরসরাই উপজেলায় ব্যবসায়ীক চুক্তির টাকা না পেয়ে থানায় অভিযোগ দায়ের করেছেন এক ব্যবসায়ী। ৬ বছরেও চুক্তির প্রায় ২ লক্ষাধিক টাকা পায়নি ওই ব্যবসায়ী।
সোমবার (২৮ সেপ্টেম্বর) উপজেলার জোরারগঞ্জ থানায় ব্যবসায়ী কাজী জাহাঙ্গীর হোসেন বাদী হয়ে অভিযোগটি দায়ের করেন। তিনি ফেনীর মিজান রোডের কাজী ইলেকট্রিক সার্ভিসের সত্বাধিকারী।
অভিযোগ সূত্রে জানা যায়, ২০১৩ সালের ১ ফেব্রুয়ারি ব্যবসায়ী জাহাঙ্গীরের সাথে বারইয়ারহাট কমফোর্ট হাসপাতাল এন্ড ডায়াগনস্টিক সেন্টারের পরিচালক ও ফেনী রয়েল হাসপাতালের চেয়ারম্যান মাহতাবুর রশিদের একটি ব্যবসায়িক চুক্তি হয়। চুক্তিতে দুই হাসপাতালে ইলেকট্রিক সামগ্রী সরবরাহের পাশাপাশি ইলেকট্রিকের যাবতীয় কাজও সম্পাদন করেন তিনি। একাধিক স্বাক্ষীর উপস্থিতিতে প্রায় ১৪ লক্ষাধিক টাকার চুক্তির প্রায় টাকা পরিশোধ করলেও বর্তমান পর্যন্ত পাওনা আরো ২ লক্ষ ৩৩ হাজার টাকা আজ প্রায় ৬ বছরেও পরিশোধ করেননি তিনি।
ব্যবসায়ী জাহাঙ্গীর জানান, পাওনা টাকাগুলো বিভিন্ন সময় চেয়ে আসলেও আজ বা কাল করতে করতে ৬ বছর গড়িয়ে যায়। তাই কোন উপয়ান্তর না পেয়ে অবশেষে জোরারগঞ্জ থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন তিনি।
অভিযোগ সূত্রে আরও জানা যায়, অভিযুক্ত মাহতাবুর রশিদ প্রতারক ও বাটপার প্রকৃতির, আইনের কোন তোয়াক্কা করেন না। এছাড়া থানায় অভিযোগ দায়ের করলে কাজী জাহাঙ্গীর হোসেন ও তার পরিবারের সদস্যদের প্রাণে হত্যার হুমকি প্রদান করেন।
ব্যবসায়ী কাজী জাহাঙ্গীর হোসেনের দেওয়া লিখিত অভিযোগের বিষয়টি নিশ্চিত করে জোরারগঞ্জ থানার উপপরিদর্শক শরীফুল ইসলাম বলেন, এবিষয়ে তদন্তপূর্বক ব্যবস্থাগ্রহণ করা হবে।
এই/আরএইচ
Print This Post
