পটিয়ায় স্বামীর বাড়িতে ঝুলছিল গৃহবধূর লাশ

আপডেট: ২৪ সেপ্টেম্বর ২০২০ ১১:১৯ অপরাহ্ন

নিজস্ব প্রতিবেদক | আপডেট : ২৪ সেপ্টেম্বর, ২০২০ বৃহস্পতিবার ১১:১০ পিএম

চট্টগ্রামের পটিয়া উপজেলার কুসুমপুরা ইউনিয়নে একটি বাড়ি থেকে টুম্পা আক্তার (২৫) নামে এক গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। গৃহবধূর শশুরবাড়ির লোকজন জানিয়েছে পারিবারিক কলহের জেরেই আত্মহত্যা করেছে টুম্পা।ন

বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেলে হরিণখাইন এলাকা থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।

নিহত টুম্পা আক্তার কুসুমপুরা ইউনিয়নের হরিণখাইন এলাকার মো. ওয়াসিমের স্ত্রী।

চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতাল পুলিশ ফাঁড়ির সহকারী উপ-পরিদর্শক (এএসআই) মো. আলাউদ্দিন তালুকদার বলেন, বিকেল ৪টার দিকে টুম্পা আক্তারকে হাসপাতালে আনা হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

পটিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. বোরহান উদ্দিন বলেন, স্থানীয়দের কাছ থেকে খবর পেয়ে হরিণখাইন এলাকার একটি বাড়ি থেকে টুম্পা আক্তার নামে এক গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে। পারিবারিক কলহের জেরে গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করেছে শ্বশুর বাড়ির লোকজন জানিয়েছে।

তিনি বলেন, মরদেহ ময়নাতদন্ত করা হয়েছে। রিপোর্ট পেলে জানা যাবে এটি আত্মহত্যা নাকি অন্য কিছু। তবে ভিকটিমের পরিবার এখনও কোনো অভিযোগ করেনি।

সিএস

Print This Post Print This Post