বোয়ালখালীতে হারিয়ে যাওয়া শিশুর লাশ মিলল কর্ণফুলী নদীতে

আপডেট: ২৩ সেপ্টেম্বর ২০২০ ১১:৪২ অপরাহ্ন

নিজস্ব প্রতিবেদক | আপডেট : ২৩ সেপ্টেম্বর, ২০২০ বুধবার ১১:০০ পিএম

চট্টগ্রামের বোয়ালখালী উপজেলায় নিখোঁজের ৪ ঘণ্টা পর কর্ণফুলী নদীতে ভেসে এসেছে শিশুর লাশ। এর আগে বাড়ি থেকে নিখোঁজ হয় তাসিন (৭) নামের ওই শিশু।

বুধবার (২৩ সেপ্টেম্বর) রাত ৮টার দিকে কর্ণফুলী নদীতে ভাসমান অবস্থায় তার লাশ উদ্ধার করে এলাকাবাসী।

নিহত তাসিন উপজেলার শ্রীপুর-খরণদ্বীপ ইউনিয়নের শ্রীপুর ভাঁ ফকিরের মাজার এলাকার মাতাব্বর বাড়ির মো. আবু তাহেরের পুত্র। সে স্থানীয় দরবারদীঘি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ২য় শ্রেণির ছাত্র।

শিশুর পারিবারিক সূত্র জানায়, বাড়ি থেকে হঠাৎ করেই নিখোঁজ হয় তাসিন। অনেক খোঁজাখুঁজি করেও তাকে পাওয়া না গেলে খোঁজে নামে স্থানীয়রা। প্রায় ৪ ঘন্টা খোঁজ চালানোর পর কর্ণফুলী নদীতে তার লাশ মেলে।

বিইউপি/আরএইচ

Print This Post Print This Post