নিজস্ব প্রতিবেদক | আপডেট : ২৩ সেপ্টেম্বর, ২০২০ বুধবার ০৮:০০ পিএম
পরিবেশের শর্ত ভঙ্গ এবং পরিবেশের ক্ষতি সাধন করার দায়ে সীতাকুণ্ডের কেএসএ স্টিল ও সীমা স্টিলকে ৫ লক্ষ ২০
হাজার টাকা জরিমানা করেছে পরিবেশ অধিদপ্তর চট্টগ্রাম অঞ্চল কার্যালয়।
মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) শুনানি শেষে পরিবেশ অধিদপ্তর চট্টগ্রাম অঞ্চলের পরিচালক মোহাম্মদ মোয়াজ্জম হোসাইন এ জরিমানা করেন।
পরিবেশ অধিদপ্তরের চট্টগ্রাম অঞ্চলের পরিচালক মোহাম্মদ মোয়াজ্জেম হোসাইন জানান, বাংলাদেশ পরিবেশ সংরক্ষণ আইন ১৯৯৫ এর ধারা ৭ এর আলোকে পরিবেশ ছাড়পত্রের শর্ত ভঙ্গ এবং পরিবেশের ক্ষতি সাধন করার অপরাধে সীতাকুণ্ডের কে এস এ স্টিল (শিপব্রেকিং ইয়ার্ড) ২ লক্ষ টাকা, সীমা স্টিল মিলসকে ৩ লক্ষ টাকা, সীমা অটো রি রোলিং মিলসকে জরিমানা করা হয়েছে বলে।
তিনি বলেন, উক্ত শিপ ব্রেকিং ইয়ার্ড পরিবেশ ছাড়পত্রের শর্ত ভঙ্গ করেছে এছাড়া তারা পরিবেশের ক্ষতি সাধন করেছে। এই অপরাধে ৩ প্রতিষ্ঠানকে শুনানীতে ডাকা হয়। শুনানীকালে প্রতিষ্ঠানগুলোকে মোট ৫ লক্ষ ২০ হাজার টাকা জরিমানা করা হয়।
জরিমানার টাকা পরিশোধে ব্যর্থ হলে উক্ত প্রতিষ্ঠানের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে বলেও জানান তিনি।
এনএকে/আরএইচ
Print This Post
