নিজস্ব প্রতিবেদক | আপডেট : ১২ সেপ্টেম্বর, ২০২০ শনিবার ০৬:৩০ পিএম
চট্টগ্রামের লোহাগাড়া উপজেলার চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে অভিযান চালিয়ে ১০ হাজার পিস ইয়াবাসহ দুইজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় তাদের কাছ থেকে ইয়াবা পরিবহনে ব্যবহৃত একটি প্রাইভেট কারও জব্দ করা হয়েছে।
চুনতি ফরেস্ট রেঞ্জ অফিসের সামনে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তারের পর শনিবার (১২ সেপ্টেম্বর) পৃথক দুইটি মামলা দায়েরের পর দুই আসামিকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
আটক দুই ইয়াবা ব্যবসায়ী হলো- গাইবান্ধা জেলার সাদুল্যাপুর থানাধীন বসনিয়াপাড়া এলাকার মো. আবদুস সাত্তারের ছেলে মো. শাখাওয়াত হোসেন (৩১) ও কক্সবাজার জেলার টেকনাফ থানাধীন ডেইলপাড়া এলাকার মো. ইয়াছিনের ছেলে মো. আবদুল্লাহ (২০)। এদের মধ্যে শাখাওয়াত হোসেনকে ৭ হাজার পিস ইয়াবাসহ ও আবদুল্লাহকে ৩ হাজার পিস ইয়াবাসহ আটক করা হয়।
চট্টগ্রামের পুলিশ সুপার এসএম রশিদুল হক বলেন, চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের লোহাগাড়া উপজেলার চুনতি ফরেস্ট রেঞ্জ অফিসে সামনে অভিযান চালিয়ে ১০ হাজার পিস ইয়াবাসহ দুইজনকে আটক করা হয়েছে। এ সময় ইয়াবা পরিবহনে ব্যবহৃত একটি প্রাইভেট কারও জব্দ করা হয়েছে। মামলা দায়েরের পর শনিবার দুই আসামিকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
অভিযান পরিচালনাকারী লোহাগাড়া থানার উপ-পরিদর্শক (এসআই) যুযুৎসু যশ চাকমা বলেন, শাখাওয়াত টেকনাফ থেকে প্রাইভেট কারে করে ইয়াবা নিয়ে আসছিলেন। এসব ইয়াবা নিয়ে ঢাকায় যাচ্ছিলেন তিনি। আবদুল্লাহ মারছা বাসে করে চট্টগ্রামের দিকে যাচ্ছিলেন। দুইজনই কৌশলে এসব ইয়াবা নিয়ে যাচ্ছিলেন। গোপন তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।
সিএস
Print This Post
