নিজস্ব প্রতিবেদক | আপডেট : ১০ সেপ্টেম্বর, ২০২০ বৃহস্পতিবার ০২:৩০ পিএম
মিরসরাই উপজেলার ময়ামায়া এলাকা থেকে অজ্ঞাত এক বৃদ্ধের লাশ উদ্ধার করেছে রেলওয়ে পুলিশ (জিআরপি)। ওই ব্যক্তির আনুমানিক বয়স ৬০ বছর এবং ট্রেন থেকে পড়ে গিয়ে তার মৃত্যু হয়েছে।- এমনটা ধারণা করছে পুলিশ।
বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) সকাল ১০টার দিকে মহামায়া রেল ক্রসিংয়ের উত্তর পাশ থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
চট্টগ্রাম রেলওয়ে থানার সহকারী উপ-পরিদর্শক মঞ্জুর আলম বলেন, ‘চলন্ত ট্রেন থেকে পড়ে গিয়ে তার মৃত্যু হতে পারে। মুখের চারপাশ রক্তাক্ত অবস্থায় ছিল। মরদেহ উদ্ধার করে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতাল (চমেক) মর্গে পাঠানো হয়েছে।’
সিটিজিসান ডটকম/আরএইচ/এমএইচ
Print This Post
