ফাইল ছবি
নিজস্ব প্রতিবেদক | আপডেট : ১০ সেপ্টেম্বর, ২০২০ বৃহস্পতিবার ১১:৫০ এএম
চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে পুড়ে গেছে ৮টি দোকান। আগুনে প্রায় ১০ লাখ টাকার ক্ষয়-ক্ষতি হয়েছে।
বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) সকালে বিবিরহাট বাজারের বড় মসজিদ সংলগ্ন দুই নম্বর গলিতে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
খবর পেয়ে ফটিকছড়ি ও হাটহাজারী থেকে ৩টি গাড়ি গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।
ফায়ার সার্ভিসের চট্টগ্রাম জোন-৩ এর উপসহকারী পরিচালক রফিকুল ইসলাম ভূঁইয়া জানান, আগুনে হার্ডওয়্যার, হোমিও ফার্মেসি, কাপড়ের দোকান, সেলুন, ব্রিক ফিল্ড অফিস ও মোবাইল সার্ভিসিংয়ের ২টি দোকান পুড়ে যায়।
সিটিজিসান ডটকম/সিএস
Print This Post
