নিজস্ব প্রতিবেদক | আপডেট : ৯ সেপ্টেম্বর, ২০২০ বুধবার ০১:৩০ পিএম
চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলায় ট্রাকের ধাক্কায় মো. সাইফুল ইসলাম (৩০) নাম এক যুবকের মৃত্যু হয়েছে। বুধবার (৯ সেপ্টেম্বর) সকাল সাড়ে নয়টার দিকে সীতাকুণ্ডের বিটিসিএল গেইট এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত সাইফুল ইসলামের গ্রামের বাড়ি পটিয়া উপজেলায় বলে জানা গেছে।
প্রত্যক্ষদর্শীরা জানান, যাত্রীবাহি একটি বাসকে পণ্য বোঝাই ট্রাক ওভারটেক করার সময় পথচারী সাইফুলকে ধাক্কা দেয়। গুরুতর আহত অবস্থায় তাকে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে আসা হয়।
চমেক হাসপাতাল পুলিশ ফাঁড়ির সহকারী উপ পরিদর্শক আলাউদ্দিন তালুকদার বলেন, ‘ট্রাকের ধাক্কায় এক পথচারী গুরুতর আহত হলে চমেক হাসপাতালে আনার পর কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে।’
সিটিজিসান ডটকম/এনও
Print This Post
