ভোররাতে আগুনে পুড়ল ইপিজেডের ৪ দোকানসহ ২ বসতঘর

আপডেট: ৮ সেপ্টেম্বর ২০২০ ৬:৪১ অপরাহ্ন

ফাইল ছবি

নিজস্ব প্রতিবেদক | আপডেট: ৮ সেপ্টেম্বর, ২০২০ মঙ্গলবার ০৬:৩০ পিএম

চট্টগ্রামের ইপিজেড থানা এলাকার ২ নম্বর মাইলের মাথায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে ৪টি কাঁচা দোকান ও ২টি কাঁচা বসতঘর বস্মিভূত হয়েছে। বৈদ্যুতিক গোলযোগ থেকেই আগুনের সূত্রপাত- বলছে ফায়ার সার্ভিস।

মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) ভোররাতে এ দুর্ঘটনা ঘটে। এতে প্রায় ৬ লক্ষ টাকার ক্ষয়-ক্ষতি হয়েছে।

ইপিজেড ফায়ার স্টেশনের সিনিয়র স্টেশন অফিসার আবদুল মান্নান বলেন, ‘আগুন লাগার খবর পেয়ে ২টি গাড়ি ঘটনাস্থলে পৌঁছায়। প্রায় দেড় ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসলেও প্রায় ৬ লাখ টাকার ক্ষয়-ক্ষতি হয়েছে। তবে কেউ হতাহত হয়নি।’

সিটিজিসান ডটকম/আরএইচ

Print This Post Print This Post