করোনা সংক্রমণ প্রতিরোধ

বাংলাদেশসহ ১২ দেশের নাগরিকদের মালয়েশিয়ায় প্রবেশে নিষেধাজ্ঞা

আপডেট: ৫ সেপ্টেম্বর ২০২০ ৪:২৮ অপরাহ্ন

অনলাইন ডেস্ক | আপডেট : ৫ সেপ্টেম্বর, ২০২০ শনিবার ০৪:০০ পিএম

করোনাভাইরাসের বিস্তার ঠেকাতে মালয়েশিয়ায় প্রবেশে নিষেধাজ্ঞার তালিকায় বাংলাদেশসহ আরও নয়টি দেশকে যোগ করা হয়েছে। এ নিয়ে মোট ১২টি দেশের নাগরিকদের দেশটিতে প্রবেশে নিষেধাজ্ঞা দেওয়া হলো। এর আগে নিষেধাজ্ঞা জারি হয়েছিল ফিলিপাইন, ইন্দোনেশিয়া এবং ভারত।

বৃহস্পতিবার আরও যে নয়টি দেশের নাগরিকদের মালয়েশিয়া প্রবেশের ওপর নিষেধাজ্ঞা জারি করা হয়েছে সেগুলো হচ্ছে- বাংলাদেশ, যুক্তরাষ্ট্র, ব্রিটেন, ব্রাজিল, স্পেন, ফ্রান্স, ইতালি, সৌদি আরব ও রাশিয়া।

পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম ৫ সেপ্টেম্বর তার ভেরিফাইড ফেসবুকে এ কথা জানিয়েছেন। মন্ত্রী আরও লেখেন, যারা ছুটিতে এসেছিলেন তাদেরকে আপাতত ৩১ ডিসেম্বর পর্যন্ত অপেক্ষা করতে হবে।

এ সময়ে কেউ দালালদের খপ্পরে পড়ে বা কারও কথায় প্ররোচিত হয়ে মালয়েশিয়ায় যাবার চেষ্টা করবেন না। করলে চিরদিনের জন্য কালো তালিকাভুক্ত হয়ে যেতে পারেন। আর আমরা সার্বক্ষণিক আলোচনা চালিয়ে যাব। সিদ্ধান্তের পরিবর্তন হলে জানিয়ে দেয়া হবে।

সিটিজিসান ডটকম/সিএস

Print This Post Print This Post