নিজস্ব প্রতিবেদক | আপডেট : ৩ সেপ্টেম্বর, ২০২০ বৃহস্পতিবার ০১:০০ পিএম
চট্টগ্রামের পতেঙ্গা থানার ১৪ নং লালদিয়ারচর ইনকনট্রেড কন্টেইনার ডিপোর লরির তেলের ট্যাংক বিস্ফোরণে আহত রবিউল নামে আরও এক শ্রমিকের মৃত্যু হয়েছে। এ নিয়ে ওই দুর্ঘটনায় মোট মৃতের সংখ্যা দাঁড়াল ৪ জনে।
বুধবার (২ সেপ্টেম্বর) রাতে রাজধানীর একটি হাসপাতালে তার মৃত্যু হয়।
এর আগে আহত রবিউলকে চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজের বার্ন ইউনিটে প্রেরণ করা হয়েছিল। কিন্তু তার শরীরের প্রায় ৯৫ শতাংশ পুড়ে যাওয়ায় তাকে ঢাকায় পাঠানো হয়৷
পতেঙ্গা থানার অফিসার ইনচার্জ (ওসি) জোবায়ের সৈয়দ জানান, ‘আহত রবিউল ঢাকায় একটি হাসপাতালে রাতে মারা গেছেন বলে শুনেছি। তবে তাদের আত্মীয়-স্বজনের মোবাইল নাম্বার বন্ধ থাকায় যোগাযোগ করতে পারছি না।’
বিষয়টি নিশ্চিত করে ইনকন্ট্রেড কনটেইনার ডিপোর ব্যবস্থাপক (ওয়ার্কশপ) মো. ইয়াছিন বলেন, ‘গুরুতর আহত তিনজনের মধ্যে রবিউল নামে আরও এক শ্রমিকের মৃত্যু হয়েছে।’
সিটিজিসান ডটকম/এসএম
Print This Post
