শাহীন মুরাদ | আপডেট : ২ সেপ্টেম্বর, ২০২০ বুধবার ০৫:২০ পিএম
চট্টগ্রামের পতেঙ্গায় ইনকনট্রেড কন্টেইনার ডিপোতে ভয়াবহ এক বিস্ফোরণে আগুনে পুড়ে তিনজন নিহত হয়েছে। আহত হয়েছে আরও ৩ জন।
বুধবার (২ সেপ্টেম্বর) দুপুর পৌনে ১২টার দিকে ৪১ নম্বর ওয়ার্ডের লালদিয়ার চর এলাকায় এ বিস্ফোরণের ঘটনা ঘটে।
নিহতরা হলেন— মধ্যম হালিশহর এলাকার বাসিন্দা মুক্তার (২৮), পতেঙ্গার লালদিয়ার চর এলাকার আরমান (২৩) এবং রাউজান উপজেলার নেওয়াজ (২৬)।
আহতরা হলেন, পতেঙ্গা এলাকার বাসিন্দা জুবায়েদ (২৮), নোয়াখালী জেলার রবিউল (২৮) এবং বিজয়নগর এলাকার আমির (২৮)।
বিষয়টি নিশ্চিত করে সহকারী পুলিশ কমিশনার (কর্ণফুলী জোন) ইয়াছিন আরাফাত জানান, ইনকনট্রেড ডিপোর ওয়ার্কশপে এ বিস্ফোরণের ঘটনা ঘটেছে। একটি লরির অয়েল ট্যাংকের এক কোনা ছুটে গিয়েছিল। ওটা ঠিক করতে ওয়েল্ডিং এর কাজ চলছিল। তখন ট্যাংক বিস্ফোরণ হয় এবং ঘটনাস্থলেই আগুনে পুড়ে ৩ জন মারা যায় এবং ৩ জন আহত হয়। এব্যপারে নিহতদের স্বজনদের অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেয়া হবে বলেও জানান তিনি।
সিটিজিসান ডটকম/সিএস
Print This Post
