বাকলিয়ায় ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ী র‍্যাবের হাতে ধরা

আপডেট: ২৫ অগাস্ট ২০২০ ১১:৩০ পূর্বাহ্ন

নিজস্ব প্রতিবেদক | আপডেট : ২৫ আগস্ট, ২০২০ মঙ্গলবার ১১:৩০ পিএম

চট্টগ্রামের বাকলিয়া থানায় অভিযান চালিয়ে সতেরো হাজার ৮৩৫ পিস ইয়াবা ট্যাবলেটসহ দুই মাদক ব্যবসায়ীকে আটক করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব) ৭। এসময় মাদক পরিবহনের কাজে ব্যবহৃত একটি মাইক্রোবাসও জব্দ করা হয়।

মঙ্গলবার (২৫ আগস্ট) দুপুরে শাহ আমানত সেতু এলাকা থেকে তাদের আটক করা হয় বলে জানায় র‍্যাব।

আটক দুই ব্যবসায়ী হলেন— জেলার চৌধুরী মালঞ্চ ছিটকি বাড়ি এলাকার মোহাম্মদ আবদুল্লাহর পুত্র মো. মিজানুর রহমান (৩৫) ও বাগেরহাট জেলার মোড়লগঞ্জ গুলিশাখালী এলাকার সেকান্দার মুন্সির পুত্র মো. খোকন হাওলাদার (৪০)।

আটকের বিষয়টি নিশ্চিত করে র‌্যাব-৭ এর সহকারী পরিচালক (মিডিয়া) মো. মাহমুদুল হাসান মামুন বলেন, শাহ আমানত সেতু এলাকায় অভিযান চালিয়ে ১৭ হাজার ৮৩৫ পিস ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ীকে আটক করা হয়েছে। তাদের কাছ থেকে ইয়াবা পরিবহনে ব্যবহৃত একটি মাইক্রোবাস জব্দ করা হয়েছে।

সিটিজিসান ডটকম/আরএইচ

Print This Post Print This Post