নিজস্ব প্রতিবেদক | আপডেট: ২২ আগস্ট, ২০২০ শনিবার ১১:২০ এএম
গত ২৪ ঘণ্টায় চট্টগ্রামে নতুন আক্রান্ত শনাক্ত হয়েছেন ৮৩জন। এ নিয়ে চট্টগ্রামে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়াল ১৬ হাজার ৩৮৭জন। একইদিনে মৃত্যুবরণ করেছে ৪ জন এবং সুস্থ হয়েছেন ৪৭ জন।
শুক্রবার (২১ আগস্ট) রাতে চট্টগ্রাম জেলা সিভিল সার্জন ডা. সেখ ফজলে রাব্বি এ তথ্য জানান।
তিনি জানান, গত ২৪ ঘণ্টার নমুনা পরীক্ষায় ৮৩ জন নতুন আক্রান্ত শনাক্ত হয়েছেন। এইদিন চট্টগ্রামের ৫টি ল্যাব এবং কক্সবাজার মেডিক্যাল কলেজ ল্যাবে নমুনা পরীক্ষা করা হয় ৬৬৮টি। নতুন আক্রান্তদের মধ্যে নগরে ৬১ জন এবং উপজেলায় ২২ জন।
এরমধ্যে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) ল্যাবে ১২৪টি, বাংলাদেশ ইনস্টিটিউট অব ট্রপিক্যাল অ্যান্ড ইনফেকশাস ডিজিজেস (বিআইটিআইডি) ল্যাবে ২৪২টি, চট্টগ্রাম মেডিক্যাল কলেজ (চমেক) ল্যাবে ১৭২টিনমুনা পরীক্ষা করা হয়।
এতে চবিতে ১৬ জন, বিআইটিআইডিতে ২২ জন, চমেক ল্যাবে আরও ২৩জন করোনা আক্রান্ত রোগী শনাক্ত হয়েছেন।
এইদিন, চট্টগ্রাম ভেটেরিনারি অ্যান্ড অ্যানিম্যাল সায়েন্সেস বিশ্ববিদ্যালয় (সিভাসু) ল্যাবে কোনো পরীক্ষা হয়নি।
অন্যদিকে, ইম্পেরিয়াল হাসপাতাল ল্যাবে ৭৪টি নমুনা পরীক্ষা করে ৯ জন এবং শেভরণ ক্লিনিক্যাল ল্যাবরেটরিতে ৫১টি নমুনা পরীক্ষা করে ১৩ জন করোনা আক্রান্ত শনাক্ত হয়েছে।
এছাড়া কক্সবাজার মেডিক্যাল কলেজ ল্যাবে চট্টগ্রামের ৫টি নমুনা পরীক্ষা করা হলে কারো শরীরে করোনা ভাইরাসের অস্তিত্ব মেলেনি।
সিটিজিসান ডটকম/সিএস
Print This Post
