নিজস্ব প্রতিবেদক | আপডেট : ১৮ আগস্ট, ২০২০ বুধবার ০৪:১০ পিএম
খাগড়াছড়ি জেলার পানছড়ি থানা এলাকায় পুকুরের পানিতে ডুবে রুমানা আক্তার ময়না (১০) নামের এক শিশুর মৃত্যু হয়েছে। বুধবার (১৯ আগষ্ট) দুপুর ১টার দিকে জিয়ানগর গ্রামে দুঘটনা ঘটে।
নিহত রুমানা আক্তার ময়না একই গ্রামের রমজান আলীর কন্যা।
স্থানীয়রা জানায়, বান্ধবীরা মিলে বাড়ির পাশের পুকুরে দুপুরে গোসল করতে নামলে হঠাৎ ডুবে যায় রুমানা। তৎক্ষনাৎ তার বান্ধবীরা চিৎকার করলে আশেপাশের মানুষ পুকুর পাড়ে ছুটে যায় এবং রুমানার ভাসমান মরদেহ উদ্ধার করে।
বিষয়টি নিশ্চিত করে পানছড়ি থানার ওসি (তদন্ত) মো. কামরুজ্জামান বলেন, ‘পানিতে ডুবে শিশু মৃত্যুর খবর পেয়ে আমি সাথে সাথে ঘটনাস্থলে যাই এবং মরদেহটি উদ্ধার করি।’
সিটিজিসান ডটকম/আরএইচ
Print This Post
