সীতাকুণ্ডে ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহীর মৃত্যু, আহত ১

আপডেট: ১৭ অগাস্ট ২০২০ ৫:৩২ অপরাহ্ন

সীতাকুণ্ডে ট্রাকের ধাক্কায় প্রাণ গেল স্ত্রীর, গুরুতর আহত স্বাম

নিজস্ব প্রতিবেদক | আপডেট : ১৭ আগস্ট, ২০২০ সোমবার ০৫:২০ পিএম

চট্টগ্রামের সীতাকুন্ড উপজেলার বাশঁবাড়ীয় চট্টগ্রাম মুখী ট্রাকের ধাক্কায় শায়লা আকতার (৪৫) নামে এক মহিলা নিহত হয়েছে এবং গুরুতর আহত হয়েছে তার স্বামী টিপু সুলতান (৫৫)।

সোমবার (১৭ আগস্ট) দুপুর ১২টার দিকে ঢাকা -চট্টগ্রাম মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।

ফায়ার সর্ভিস সুত্র জানায়, টিপু সুলতান ও তার স্ত্রী শায়লা আকতার আজ সকালে ঢাকা থেকে মোটরসাইকেলে করে চট্টগ্রামে আসছিল। সীতাকুন্ডের বাশঁবাড়ীয়া এলাকায় আসার পর চট্টগ্রাম মুখি লেইনে একটি ট্রাক মোটরসাইকেলটিকে ধাক্কা দিলে ঘটনাস্থলেই শায়লা আকতার নিহত হয় । গুরুতর আহত হয়ে মাটিতে পড়ে যায় স্বামী টিপু সুলতান ।

কুমিরা ফায়ার সার্ভিস ঘটনাস্থলে গিযে আহত টিপু সুলতানকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন।

কুমিরা ফায়ার সার্ভিসের টিম লিডার সাদেক হাসান বলেন, আমরা ঘটনাস্থলে গিয়ে আহত টিপু সুলতানকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেলে নিয়ে আসি ও নিহত শায়লা আকতারকে তার পরিবারের কাছে হস্তাতর করি।

সিটিজিসান ডটকম/আরএইচ/এনওকে

Print This Post Print This Post