নিজস্ব প্রতিবেদক | আপডেট : ২১ জুলাই, ২০২০ মঙ্গলবার ০৯:১০ পিএম
চট্টগ্রামের আকবর শাহ থানা এলাকায় অস্ত্রসহ আন্তঃজেলা পেশাদার ডাকাত দলের দুইজনকে গ্রেপ্তার করেছে মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। এসময় একটি দেশিয় একনলা বন্দুক, দুই রাউন্ড গুলি ও একটি ছোরা উদ্ধার করা হয়।
সোমবার (২০ জুলাই) রাতে এ,কে খান এলাকা থেকে তাদের গ্রেপ্তার হয়।
গ্রেপ্তারকৃতরা হলেন, গাজীপুর জেলার বাসিন্দা জসীম উদ্দীন প্রকাশ মালু (২৮) এবং বগুড়া জেলার বাসিন্দা মো. তারাজুল (২৪)।
বিষয়টি নিশ্চিত করে মহানগর গোয়েন্দা (বন্দর) বিভাগের উপ-পুলিশ কমিশনার এস.এম মোস্তাইন হোসেন বলেন, ‘গতকাল রাতে গোপন সংবাদ পেয়ে আন্তঃজেলা পেশাদার ডাকাত দলের দুইজনকে গ্রেপ্তার করা হয়েছে। এসময় একটি দেশিয় একনলা বন্দুক, দুই রাউন্ড গুলি ও একটি ধারালো ছোরা উদ্ধার করা হয়।’
‘গ্রেপ্তারকৃতরা চট্টগ্রাম, কক্সবাজার, কুমিল্লা, রাজশাহী, বগুড়া ও গাইবান্ধাসহ দেশের বিভিন্ন এলাকায় চুরি ও ডাকাতিসহ বিভিন্ন অপরাধের সাথে জড়িত ছিলো। তাদের দুইজনের দেশের বিভিন্ন থানায় বিরুদ্ধে ১০ টির অধিক মামলা রয়েছে। সম্প্রতি তারা নগরীর হালিশহর এলাকার একটি ফার্ম থেকে ১৫টি গরু চুরি করার সহ দেশের বিভিন্ন এলাকা থেকে শতাধিক গরু চুরি ও ফার্ম ডাকাতি করেছে বলে তারা স্বীকার করেছে। নতুন করে তাদের বিরুদ্ধে আকবর শাহ থানায় মামলা দায়ের করা হয়েছে। বাকিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে— যোগ করেন এই কর্মকর্তা।’
সিটিজিসান ডটকম/সিএস
Print This Post
