একদিনে ৩৮ মৃত্যুসহ নতুন করোনা পজিটিভ ৪০১৯

আপডেট: ২ জুলাই ২০২০ ৩:১৭ অপরাহ্ন

নিজস্ব প্রতিবেদক | আপডেট : ০২ জুলাই, ২০২০ বৃহস্পতিবার ০৩:৩০ পিএম

গত ২৪ ঘন্টায় দেশে নতুন করে করোনা ভাইরাস চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয়েছেন ৩৮ জনের। একই সঙ্গে এইদিনে
আরও করোনা পজিটিভ শনাক্ত হয়েছেন চার হাজার ১৯ জনের।

বৃহস্পতিবার (০২ জুলাই) দুপুর আড়াইটার দিকে নিয়মিত স্বাস্থ্য বুলেটিনে এ তথ্য জানান স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক অধ্যাপক ডা. নাসিমা সুলতানা।

এদিকে গত ২৪ ঘন্টায় সুস্থ হয়েছেন আরও চার হাজার ৩৩৪ জন। মোট সুস্থ ৬৬ হাজার ৪৪২ জন।

গত ২৪ ঘণ্টায় নতুন একটি ল্যাব যুক্ত হওয়াসহ মোট ৭০টি ল্যাবে নমুনা পরীক্ষা করা হয়েছে। গত ২৪ ঘণ্টায় নমুনা সংগ্রহ করা হয়েছে ১৭ হাজার ৯৪৭টি। এরমধ্যে আগের সংগ্রহ মিলে ১৮ হাজার ৩৬২টি নমুনা পরীক্ষা করা হয়েছে।

উল্লেখ্য, চলতি বছরের গত ৮ মার্চ প্রথম করোনা ভাইরাস সংক্রমিত হয়ে প্রথম করোনা আক্রান্ত রোগী শনাক্ত হয়। তার ১০দিন পর করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে প্রথম একজনের মৃত্যু হয়। এরপর থেকে বেড়েই চলেছে করোনা আক্রান্ত ও মৃত্যুর মৃত্যু।

সিটিজিসান ডটকম/সিএস

Print This Post Print This Post