নিজস্ব প্রতিবেদক | আপডেট : ১ জুলাই, ২০২০ বুধবার ০৯:১০ পিএম
পরিবেশ আইন না মেনে চট্টগ্রামের বায়েজিদ বোস্তামী থানা এলাকায় পাহাড় কাটার দায়ে সিএমপির এক পুলিশ কর্মকর্তাকে জরিমানা করেছে চট্টগ্রামের পরিবেশ অধিদপ্তর। এসময় তাকে ৬ লাখ টাকার জরিমানা করা হয়।
বুধবার (১ জুন) দুপুরে তার বিরুদ্ধে অভিযোগের শুনানির শেষে বিষয়টি প্রমাণিত হওয়ায় এ জরিমানা করা হয়।
অভিযুক্ত পুলিশ কর্মকর্তার নাম রিতেন কুমার সাহা। তিনি সিএমপির পাঁচলাইশ থানার উপ-পরিদর্শক (এসআই) হিসেবে কর্মরত আছেন।
চট্টগ্রামের বায়েজিদ থানার টেক্সটাইল মোড়ের মুরগীরফার্ম এলাকার শাহ আমানত ভিলার মৃত রঞ্জিত কুমার সাহার পুত্র। তিনি কুমিল্লা জেলার বুড়িচং থানার নানুয়ার বাজার এলাকার বাসিন্দা।
গত ১০ মে চট্টগ্রামের বায়েজিদ বোস্তামী থানার চন্দ্রনগর কিষোয়ান ফ্যাক্টরির পেছনের গ্রীনভিউ আবাসিক সংলগ্ন নাগিনী পাহাড় এলাকায় কাটার সত্যতা পাওয়া যায়।
বিষয়টি নিশ্চিত করে পরিবেশ অধিদপ্তর চট্টগ্রাম মহানগরের পরিচালক মোহাম্মদ নুরুল্লাহ নুরী বলেন, ‘পরিবেশ বিপর্যয় ঘটিয়ে পাহাড় কাটার দায়ে পাঁচলাইশ থানা পুলিশের এক কর্মকর্তাকে শুনানির মাধ্যমে জরিমানা করা হয়েছে। এসময় তাকে ৬ লাখ টাকা জরিমানা করা হয়।’
‘এছাড়া কর্তনকৃত পাহাড়ের পূর্বের অবস্থায় ফেরত আনা, পরিবেশ অধিদপ্তরের অনুমতি ছাড়া জমিতে কর্তন ও বহুতলভবন নির্মাণ অথবা যে কোনো উন্নয়নমূলক কর্মকাণ্ড শুরু বা পরিচালনা না করতে নির্দেশ দেয়া হয়।’— যোগ করেন এই কর্মকর্তা।
সিটিজিসান ডটকম/সিএস/আরএইচ
চট্টগ্রামের সকল সংবাদ সবার আগে আপনার ব্রাউজারে নোটিফিকেশন হিসেবে পেতে বাম পাশের লাল চিহ্নিত ‘বেল বাটনে’ ক্লিক করে এখনই সাবস্ক্রাইব করুন, আর হয়ে যান আমাদের নিয়মিত পাঠক।
Print This Post
