নিজস্ব প্রতিবেদক | আপডেট : ২৪ জুন, ২০২০ বুধবার ১০:১২ পিএম
চট্টগ্রামে করোনা আক্রান্তদের চিকিৎসার জন্য ১০০ শয্যার আইসোলেশন সেন্টার তৈরি করবে বিএনপি। ইতিমধ্যে নগরের বাকলিয়ায় কুইন্স কমিউনিটি সেন্টারকে আইসোলেশন সেন্টার হিসেবে গড়ে তোলার কাজ পুরোদমে শুরু করেছে বিএনপি নেতারা।
বুধবার (২৪ জুন) প্রকল্প এলাকা পরিদর্শনে গিয়েছেন চট্টগ্রাম মহানগর বিএনপির সভাপতি ডা. শাহাদাত হোসেন।
পরিদর্শনকালে তিনি বলেন, ‘ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ড্যাব) এবং জিয়াউর রহমান ফাউন্ডেশন’র সহযোগিতায় এই আইসোলেশন সেন্টার তৈরির প্রাথমিক কাজ শুরু হবে। খুব শীঘ্রই ১০০ শয্যার আইসোলেশন সেন্টার গড়ে সেটি রোগীদের চিকিৎসার জন্য খুলে দেয়া হবে।তবে মানবতার সেবায় সবাইকে এগিয়ে আসতে হবে।’
এসময় নগর বিএনপির সহসভাপতি অধ্যাপক নুরুল আলম রাজু, ড্যাবের চট্টগ্রাম জেলার সভাপতি অধ্যাপক ডা. তমিজ উদ্দীন আহমেদ মানিক ও নগর কমিটির সভাপতি ডা. মো. আব্বাস উদ্দীন এবং সাধারণ সম্পাদক ডা. মো. বেলায়েত হোসেন ঢালী প্রমুখ নেতৃবৃদ্ধ ডা. শাহাদাতের সঙ্গে ছিলেন।
ডা. শাহাদাত হোসেন বলেন, ‘দেশ বাঁচাতে, মানুষ বাঁচাতে রাজনীতির ঊর্ধ্বে উঠে সবাইকে মানবতার সেবায় এগিয়ে আসতে হবে। করোনা রোগীদের পাশে দাঁড়াতে আমরা ১০০ শয্যার আইসোলেশন সেন্টার তৈরি করছি।’
সিটিজিসান ডটকম/আরএইচ
আমাদের প্রকাশিত সকল সংবাদ আপনার ব্রাউজারে নোটিফিকেশন হিসেবে সবার আগে পেতে বাম পাশের বেল বাটনে ক্লিক করে এখনই সাবস্ক্রাইব করুন, আর হয়ে যান আমাদের নিয়মিত গ্রাহক।
Print This Post
