পতেঙ্গায় গাড়ি চাপায় ৬ বছরের শিশুর মৃত্যু

আপডেট: ২৪ জুন ২০২০ ৪:০৫ অপরাহ্ন

নিজস্ব প্রতিবেদক | আপডেট : ২৪ জুন, ২০২০ বুধবার ০৩:৫০ পিএম

চট্টগ্রামের পতেঙ্গা থানার আউটার রিং রোডে বেপরোয়া একটি কাভার্ড ভ্যানের চাপা পড়ে ৬ বছরের এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। বুধবার (২৪ জুন) বেলা সাড়ে ১১টার দিকে চরপাড়া এলাকায় এ দূঘর্টনা ঘটে।

নিহত জান্নাতুল নাঈম তায়বা (৬)। সে ওই এলাকার হাজী আক্কাস বাড়ির মোহাম্মদ ইউনুসের কন্যা।

ঘটনাস্থলে থাকা পতেঙ্গা থানার পুলিশের উপপরিদর্শক (এসআই) বাবুল আকতার বলেন, ‘বুধবার সকাল সাড়ে ১১টার দিকে আউটার রিং রোডে একটি কাভার্ড ভ্যানের নিচে পড়ে যায় এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। ঘটনাস্থলেই গাড়ির চাপায় তার মাথাটা থেতলে গেছে। ঘটনার পর গাড়িটি আটকের চেষ্টা চলছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে— যোগ করেন এসআই।

সিটিজিসান ডটকম/সিএস

Print This Post Print This Post