নিজস্ব প্রতিবেদক | আপডেট : ২৩ জুন, ২০২০ মঙ্গলবার ০২:০৯ পিএম
চট্টগ্রামে গত ২৪ ঘন্টায় ৯২৬টি নমুনা পরীক্ষায় করোনা পজিটিভ হিসেবে শনাক্ত হয়েছে ২১৭ জন। এছাড়া মৃত্যুমিছিলে যোগ হয়েছে আরও ৪ জনের নাম এবং সুস্থ হয়েছেন ৯৫ জন।
মঙ্গলবার (২৩ জুন) এসব তথ্য জানান চট্টগ্রামের সিভিল সার্জন ডা. সেখ ফজলে রাব্বি।
তিনি জানান, গত ২৪ ঘণ্টায় চট্টগ্রামের পাঁচটি ল্যাবে নমুনা পরীক্ষা করে মোট করোনা পজেটিভ পাওয়া গেছে ২১৭ জন। এদের মধ্যে ১৬৪ জন চট্টগ্রাম নগর এবং ৫৩ জন বিভিন্ন উপজেলার বাসিন্দা। একদিনে করোনায় মৃত্যু হয়েছে ৪ জনের এবং সুস্থ হয়েছেন ৯৫ জন।
সিভিল সার্জন সূত্র জানায়, চট্টগ্রামের সরকারি-বেসরকারি মোট পাঁচটি ল্যাবে নমুনা পরীক্ষা করা হয়। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ১০২টি, বিআইটিআইডিতে ২৬৪টি, চট্টগ্রাম মেডিকেল কলেজে ২৯০টি, চট্টগ্রাম ভেটেরিনারি অ্যান্ড অ্যানিম্যাল সায়েন্সেস বিশ্ববিদ্যালয়ে (সিভাসু) ১৫২টি এবং ইম্পেরিয়াল হাসপাতালে ১১৮টি নমুনা পরীক্ষা করা হয়।
এতে চবিতে ৪০ জন, বিআইটিআইডিতে ৫৫ জন, চমেকে ৭৬ জন, সিভাসুতে ২০ জন এবং ইম্পেরিয়াল হাসপাতালে ২৬ জনের শরীরে করোনা পজেটিভ পাওয়া যায়।
এদিন কক্সবাজার মেডিকেল কলেজে চট্টগ্রামের কোনও নমুনা পরীক্ষা করা হয়নি।
সিটিজিসান ডটকম/সিএস
Print This Post
