সাতকানিয়ায় ইয়াবা ব্যবসায়ীর হাতে মাদক বিরোধী কমিটির সভাপতি খুন

আপডেট: ২৩ জুন ২০২০ ১২:০৮ পূর্বাহ্ন

নিজস্ব প্রতিবেদক | আপডেট : ২২ জুন, ২০২০ সোমবার ১১:৫০ পিএম

চট্টগ্রামের সাতকানিয়া উপজেলায় ইয়াবা ব্যবসায়ী সোহেলের ছুরিকাঘাতে নিহত হয়েছে মোসাদ্দেকুর রহমান (৩৫) নামে এক যুবক। মাদক বিক্রির প্রতিবাদ করায় এ খুনের ঘটনা ঘটেছে বলে জানিয়েছে পুলিশ।

সোমবার (২২ জুন) সন্ধ্যায়  সাতকানিয়া উপজেলার সদর ইউনিয়নের বারদোনা আদর্শ পাড়ায় এ ঘটনা ঘটে।

নিহত মোসাদ্দেকুর রিয়াজুদ্দিন বাজারের মক্কা হোটেলের সত্ত্বাধিকারী এবং মাদক নির্মূল কমিটির সভাপতি।

বিষয়টি নিশ্চিত করে সাতকানিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিউল কবির বলেন, ‘প্রাথমিকভাবে আমরা তথ্য পেয়েছি, আব্দুল হান্নান নামে এক ব্যক্তি এলাকায় ইয়াবা বিক্রি করে। মাদক ব্যবসা বন্ধের জন্য মোসাদ্দেক এলাকায় সামাজিক আন্দোলন গড়ে তুলেছিল। এজন্য হান্নান মোসাদ্দেক ও তাঁর ছোট ভাই ফয়সালকে ছুরিকাঘাত করে।

ঘটনাস্থলে মোসাদ্দেক নিহত হয়েছে। ফয়সালকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে’— যোগ করেন তিনি।

সিটিজিসান ডটকম/সিএম

Print This Post Print This Post