নিজস্ব প্রতিবেদক | আপডেট : ২২ জুন, ২০২০ সোমবার ০১:৩০ পিএম
করোনামুক্ত হলেন চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ (সিএমপি) কমিশনার মো. মাহাবুবর রহমান। দ্বিতীয় দফার নমুনা পরীক্ষায় তাঁর রিপোর্ট নেগেটিভ এসেছে। বাসায় বসেই তিনি নিয়েছিলেন চিকিৎসা।
সোমবার (২২ জুন) সকালে তিনি নিজেই বিষয়টি সিটিজিসানকে নিশ্চিত করেছেন।
তিনি বলেন, ‘বাসায় বসে ১৩ দিনেই চিকিৎসকের পরামর্শ নিয়েই আমি সুস্থ এখন। নমুনা পরীক্ষার ফলাফলও নেগেটিভ এসেছে। আমার রক্তের গ্রুপ বি পজিটিভ। আমি করোনা আক্রান্ত রোগীকে প্লাজমা দিতে চাই।’
‘রিপোর্ট নেগেটিভ এলেও চিকিৎসকের পরামর্শে বাসায় আইসোলেশনে থাকবো। শিগগির পুরোদমে ফের কাজে যোগ দেবো।’- যোগ করেন তিনি।
উলেখ্য, গত ৯ জুন নমুনা পরীক্ষায় জ্বর বা কোনো উপসর্গ ছাড়াই করোনা পজিটিভ হিসেবে শনাক্ত হন সিএমপি কমিশনার মো. মাহাবুবুর রহমান।
করোনার শুরু থেকে মো. মাহাবুবর রহমানের নেতৃত্বে মানুষকে হোম কোয়ারেন্টিন নিশ্চিত করা থেকে শুরু করে আক্রান্ত রোগীদের হাসপাতালে ভর্তি, চিকিৎসকদের পরিবহন সুবিধা দিয়ে নানান কর্মকাণ্ডের কারণে প্রশংসিত হয়েছে সিএমপি।
সিটিজিসান ডটকম/সিএস
Print This Post
