রাউজানে করোনায় আক্রান্ত সেঞ্চুরি পেরুলো

আপডেট: ১৬ জুন ২০২০ ১:৩১ অপরাহ্ন

নাঈম উদ্দীন | আপডেট : ১৬ জুন, ২০২০ মঙ্গলবার ০১:১৩ পিএম

চট্টগ্রামের রাউজান উপজেলায় বাড়ছে করোনা আক্রান্ত রোগীর সংখ্যা। শুরুর দিকে তেমন একটা প্রভাব না ফেললেও এরই মধ্যে একশ ছাড়াল রোগীর সংখ্যা।

রাউজানে গত ২৪ ঘন্টায় আরও ২০ জনের দেহে করোনা পজিটিভ শনাক্ত হয়েছে। যার ফলে মোট রোগীর সংখ্যা দাঁড়াল ১০১ জনে।

মঙ্গলবার (১৬ জুন) চট্টগ্রাম জেলা সিভিল সার্জনের অফিসিয়াল ফেসবুক পেইজ হতে প্রদত্ত নিয়মিত করোনা আপডেট বুলেটিনে এসব তথ্য জানা যায়।

রাউজানে সর্বপ্রথম করেনা রোগী শনাক্ত হয় গত রবিবার (১০ মে)। প্রায় এক মাসের ব্যবধানে রোগী শনাক্তের সংখ্যা পৌঁছাল শতকের কোটায়। আক্রান্ত ব্যাক্তিদের মধ্যে অনেকেই সুস্থ হয়ে উঠেছেন। আবার অনেকেই ঢলে পড়ছেন মৃত্যুর কোলে। এ নিয়ে রাউজানে করোনায় নোট মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ১৫ জনে।

প্রসঙ্গত, রাউজানে করোনা আক্রান্তদের কথা মাথায় রেখে একটি পূর্ণাঙ্গ আইসোলেশন সেন্টার তৈরির কথা জানান রউজানের সাংসদ পুত্র ফারাজ করিম চৌধুরী। এতে অনেকটা ভারসা পাবে রাউজানের করোনা আক্রান্ত রোগীরা— এমনটাই ধারণা এলাকাবাসীর।

এদিকে গত ২৪ ঘন্টায় চট্টগ্রামে ৫৯৯টি করোনার নমুনা পরীক্ষার বিপরীতে আরও ১৭১ জনের দেহে করোনাভাইরাস শনাক্ত হয়েছে এবং মৃত্যুবরণ করেছেন ৩ জন

সিটিজিসান ডটকম/আরএইচ

চট্টগ্রামের সব খবর পেতে জয়েন করুন আমাদের ফেসবুক গ্রুপে  এবং আমাদের পেইজে লাইক দিয়ে সাথেই থাকুন।

Print This Post Print This Post