দেশে করোনায় আক্রান্ত ও মৃতের সংখ্যা বাড়ছেই

আপডেট: ১৪ জুন ২০২০ ২:৫৭ অপরাহ্ন

নিজস্ব প্রতিবেদক | আপডেট : ১৪ জুন, ২০২০ রবিবার ০২:৫০ পিএম

দেশে গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে (কোভিড-১৯) আক্রান্ত হয়ে আরও ৩২ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে ভাইরাসটিতে মোট মারা গেলেন এক হাজার ১৭১ জন। একই সময়ে নতুন করে আরও তিন হাজার ১৪১ জনের মধ্যে করোনার সংক্রমণ শনাক্ত হয়েছে। ফলে শনাক্ত রোগীর সংখ্যা দাঁড়াল ৮৭ হাজার ৫২০ জনে।

রবিবার (১৪ জুন) দুপুরে স্বাস্থ্য অধিদফতরের করোনাভাইরাস বিষয়ক নিয়মিত হেলথ বুলেটিনে এ তথ্য জানানো হয়। অনলাইনে এ বুলেটিন পড়েন অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক অধ্যাপক ডা. নাসিমা সুলতানা।

তিনি বলেন, দেশে গত ২৪ ঘন্টায় করোনাভাইরাসে আরও ৩২ জন্যের মৃত্যু হয়েছে এবং নতুন করে শনাক্ত হয়েছেন তিন হাজার ১৪১ জন।

এদিকে চট্টগ্রামে গত ২৪ ঘন্টায় করোনা চিকিৎসাধীন অবস্থায় ৬ জনের মৃত্যু  হয়েছে। একই সঙ্গে চট্টগ্রাম ও কক্সবাজারসহ মোট পাঁচটি ল্যাবে ৮৫৬টি নমুনা পরীক্ষায় নতুন করে আরও ২৬৯ জনের শরীরে করোনা রিপোর্ট পজিটিভ আসে।

সিটিজিসান ডটকম/আরএইচ

চট্টগ্রামের সব খবর পেতে জয়েন করুন আমাদের ফেসবুক গ্রুপে এবং আমাদের পেইজে লাইক দিয়ে সাথেই থাকুুুন।

Print This Post Print This Post