প্যাসিফিক জিন্স লিমিটেড

ইপিজেডে বাসে অতিরিক্ত যাত্রীবহনের দায়ে ম্যাজিস্ট্রেটের জরিমানা

আপডেট: ৩০ মে ২০২০ ৮:৪৩ অপরাহ্ন

নিজস্ব প্রতিবেদক | আপডেট : ৩০ মে, ২০২০ শনিবার ০৮:৩৫ পিএম

সামাজিক দূরত্ব না মেনে একটি বাসে নির্দিষ্ট সিটের চেয়ে অতিরিক্ত যাত্রীবহন করার দায়ে চট্টগ্রামের সিইপিজেডের একটি কোম্পানীসহ যাত্রীদেরও জরিমানা করেছে চট্টগ্রাম জেলা প্রশাসনের একটি ভ্রাম্যমান আদালত।

শনিবার (৩০ মে) দুপুর ৩টা থেকে সন্ধ্যা সাড়ে ৭টা পর্যন্ত ইপিজেড থানা এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে নেতৃত্বে দেন চট্টগ্রামের পতেঙ্গা সার্কেলের সহকারি কমিশনার (ভূমি) ও চট্টগ্রাম জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট এহসান মুরাদ।

নির্বাহী ম্যাজিস্ট্রেট এহসান মুরাদ বলেন, ‘শনিবার বিকেলে সিইপিজেডের প্যাসিফিক জিন্স লিমিটেড নামীয় একটি প্রতিষ্ঠানের ৫২ সিটের একটি বাসে ৫৭ জন কারখানার যাত্রী আরোহন করে যাচ্ছিল। এতে সড়কে অভিযানে চালিয়ে সতর্কবার্তাসহ ওই প্রতিষ্ঠানকে ১০ হাজার টাকা ও যাত্রীদের প্রত্যেককে ৫০ টাকাসহ মোট ১২ হাজার ৭’শ টাকা আর্থিকদন্ড প্রদান করা হয়েছে।’

তিনি আরও বলেন, ‘এ ঘটনার পর তাৎক্ষনিক বেপজার জিএম খুরশিদ আলম সাহেবের সঙ্গেও ফোনালাপ করা হয়। তিনিও আজকের অভিযানের জরিমানার বিষয়ে একমত প্রকাশ করেন এবং বিষয়টি বেপজার সকল কোম্পানীর সঙ্গে মিটিংয়ের মাধ্যমে ব্যবস্থা নেওয়া হবে এই মর্মে আশ্বস্ত করেন। এছাড়া বিকেল থেকে সন্ধ্যা পর্যন্ত পতেঙ্গা এলাকায় বেশ কয়েকটি ঘাট পরিদর্শন করা হয়।’

সিটিজিসান ডটকম/সিএস/আরএইচ

Print This Post Print This Post