মধ্যরাতে আগুনে পুড়ল রোহিঙ্গা ক্যাম্পের ৭টি ঘর

আপডেট: ১৭ মে ২০২০ ৫:৫৭ পূর্বাহ্ন

নিজস্ব প্রতিবেদক | আপডেট : ১৭ মে, ২০২০ রবিবার ০৫:২৪ পিএম

কক্সবাজারের উখিয়ার কুতুপালং রোহিঙ্গা ক্যাম্পে মধ্যরাতে ঘটে অগ্নিকাণ্ড।  অগ্নিকাণ্ডের ঘটনায়  পুড়ে ছাঁই হয়েছে ৭টি ঘর।

শনিবার (১৬ মে) দিবাগত রাত ১ টার দিকে কুতুপালং ডি-৫ ব্লকে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। ৭টি ঘর পুড়ে গেলেও অগ্নিকাণ্ডে হতাহতের কোনো ঘটনা ঘটেনি।

প্রাথমিকভাবে জানা গেছে, রান্না ঘর থেকে এই আগুনের সূত্রপাত।

উখিয়া ফায়ার সার্ভিস ষ্টেশনের ইনচার্জ মো. ইমদাদুল হক ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, হঠাৎ রাত ১টার দিকে ক্যাম্পে আগুন লাগার কথা শুনে দ্রুত একটি ইউনিট ঘটনাস্থলে যায়। দীর্ঘ ৩০ মিনিটের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। তবে আগুনে পুড়ে ছাঁই হয়ে যায় রোহিঙ্গাদের ৭ টি ঘর।

তিনি আরও জানান,  আরও ৫টি ঘর আংশিক ক্ষতিগ্রস্থ হয়েছে।

সিটিজিসান ডটকম/আরএইচ

Print This Post Print This Post