করোনামুক্ত সিএমপির একপুলিশসহ দুই জন

আপডেট: ৩ মে ২০২০ ১১:০৩ অপরাহ্ন

নিজস্ব প্রতিবেদক | আপডেট : ০৩ মে, ২০২০ রবিবার ১০:৪৮ পিএম

মরণব্যাধি করোনা ভাইরাস জয় করে এক পুলিশ সদস্যসহ দুইজন সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন। রবিবার (৩ মে) দুপুরে চট্টগ্রাম জেনারেল হাসপাতাল থেকে চিকিৎসা শেষে তাঁদের ছাড়পত্র দেয়া হয়।

তাঁরা হলেন, মহানগর পুলিশের ট্রাফিক বিভাগের কনস্টেবল অরুণ চাকমা, অপরজন হলেন চট্টগ্রামের পটিয়া উপজেলার বাসিন্দা জেসমিন আক্তার।

বিষয়টি নিশ্চিত করে চট্টগ্রাম জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. অসীম কুমার নাথ বলেন, রবিবার করোনা ভাইরাস থেকে সুস্থ্য হয়ে ছাড়পত্র দেওয়া হয়েছে এক পুলিশ সদস্যসহ ২ জনকে। তবে বাড়িতে ১৪ দিন কোয়ারেন্টিনে থাকতে হবে দুইজনকে।

এদিকে করোনা থেকে সুস্থ হয়ে ফেরার পর সিএমপির কনস্টেবল অরুন চাকমাকে অভিনন্দন জানিয়েছেন সিএমপি কমিশনার মো. মাহাবুবর রহমানসহ সেখানকার ঊর্ধ্বতন কর্মকর্তারা।

সিটিজিসান ডটকম/সিএস

Print This Post Print This Post