নিজস্ব প্রতিবেদক | আপডেট : ৩০ এপ্রিল, ২০২০ বৃহস্পতিবার ০৪:৫০ পিএম
চট্টগ্রামে করোনার লক্ষণ নিয়ে আইসোলেশনে থাকা এক রোগীর মৃত্যু হয়েছে।
বুধবার (২৯ এপ্রিল) দিনগত রাতে ফৌজদারহাটে বাংলাদেশ ইনস্টিটিউট অব ট্রপিক্যাল অ্যান্ড ইনফেকশাস ডিজিজেসে (বিআইটিআইডি) পলাশ নামের ওই রোগীর মৃত্যু হয়। ।
মৃত্যুর তথ্য নিশ্চিত করে বিআইটিআইডির পরিচালক অধ্যাপক ডা. মো. আবুল হাসান চৌধুরী বলেন, বুধবার ভোর রাতে আইসোলেশনে থাকা পলাশ নামের এক রোগীর মৃত্যু হয়েছে। তার জ্বর সর্দিসহ করোনার লক্ষণ ছিল। সে পাহাড়তলী থানার দক্ষিণ কাট্টলি এলাকার বাসিন্দা ।
নিহত ব্যক্তির নমুনা সংগ্রহ করা হয়েছে । তবে এখনো তার নমুনা পরীক্ষার ফলাফল পাওয়া যায়নি বলেও জানান তিনি।
সিটিজিসান ডটকম/আরএইচ
Print This Post
