ইপিজেডে স্বামীর ছুরিকাঘাতে স্ত্রী খুন

আপডেট: ২৮ জানুয়ারী ২০১৯ ৪:৫৪ অপরাহ্ন

স্টাফ করেসপন্ডেন্ট | সিটিজিসান.কম

চট্টগ্রাম | ২৮ জানুয়ারি ২০১৯, সোমবার ০৪:৫৫ পিএম |

মহানগরের ইপিজেড থানা এলাকায় সাবেক স্বামীর ছুরিকাঘাতে নাজমা আকতার (২২) নামে এক যুবতী নিহত হয়েছেন।

সোমবার (২৮ জানুয়ারি) সকালে আকমল আলী রোডের ৬ নম্বর বাসায় এ দুর্ঘটনা ঘটে বলে জানান ইপিজেড থানার ওসি মীর নুরুল হুদা।

নিহত নাজমা আকতারের বাড়ি বাগেরহাট জেলার মোংলা বন্দরের কুমারখালী এলাকার।

ওসি বলেন, আজ সকালে আকমল আলী রোডের ৬ নম্বর বাসায় ঢুকে সাবেক স্বামী রবিউল হোসেন নাজমা আকতারের পেটে ছুরিকাঘাত করে। পরে স্থানীয়রা উদ্ধার করে চমেক হাসপাতালে নিয়ে যাওয়া হলে সেখানকার কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

বিষয়টি নিশ্চিত করে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতাল পুলিশ ফাঁড়ির সহকারী উপ-পরিদর্শক আলাউদ্দিন তালুকদার বলেন, নিহত নাজমার মরদেহ মর্গে পাঠানো হয়েছে বলে জানান।

সিএস/সিএম/এসআইজে

Print This Post Print This Post