অনলাইন | সিটিজিসান.কম

ঢাকা | ১৯ জানুয়ারি ২০১৯, শনিবার ০৭:২৫ পিএম |
সন্ত্রাসবাদ, জঙ্গিবাদ, দুর্নীতি ও মাদক এর বিষয়ে যুদ্ধ ঘোষনা করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, এই চারটি বিষয়ের ব্যাপারে কোন প্রকার ছাড় ও প্রশ্রয় দেওয়া হবে না। এই চারটির বিরুদ্ধে যুদ্ধে যদি আমরা বিজয়ী হই তবে ক্ষুধা, দারিদ্রমুক্ত, উন্নত দেশ হবে বাংলাদেশ।
শনিবার বিকেলে বিকেলে সোহরাওয়ার্দী উদ্যানে আওয়ামী লীগের বিজয় উদযাপনের আয়োজিত জনসভায় বক্তব্য প্রদানকালে তিনি এঘোষনা দেন।
প্রধানমন্ত্রী আরও বলেন, রাজনীতিকে আমি কোন ভোগ বিলাসের জায়গা মনে করি না। আমি মনে করি, মানুষের জন্য আমি কতটুকু করতে পারলাম, সেটাই হলো রাজনীতির মূল লক্ষ্য। এজন্যই আমি কাজ করি।
এসময় নির্দেশনামূলক এই ভাষণে প্রধানমন্ত্রী ২০২০ সালে জাতির পিতার জন্মশতবার্ষিকী, ২১ সালে বাংলাদেশের স্বাধীনতার ৫০ বছর পূর্তি, ২০৪১ সালে বাংলাদেশকে একটা উন্নত আধুনিক রাষ্ট্র হিসেবে প্রতিষ্ঠিত করা এবং ২০৭১ সালে বাংলাদেশকে উন্নত রাষ্ট্র হিসেবে বাংলাদেশের জন্মশতবার্ষিকী উদযাপন এবং ২১০০ সালের ডেল্টা প্লানের লক্ষ্য ঘোষণা করেন।
সিএস/সিএম/এসআইজে
Print This Post
