অনলাইন | সিটিজিসান.কম

চট্টগ্রাম | ১৬ জানুয়ারি ২০১৯, বুধবার ১১:৩৫ এএম |
চট্টগ্রাম মহানগরের কোতয়ালি থানা এলাকায় প্রধান সড়কে কাভার্ড ভ্যান চাপায় এক তরুণী নিহত হয়েছে।
বুধবার (১৬ জানুয়ারি) সকাল ১০টার দিকে এ দুর্ঘটনা ঘটে বলে জানিয়েছেন কোতয়ালি থানার এসআই সজল দাশ।
তিনি বলেন, নিহত তরুণীর পরিচয় পাওয়া যায়নি। মরদেহ উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়েছে।
সিএস/সিএম/এসআইজে
Print This Post
