স্টাফ করেসপন্ডেন্ট | সিটিজিসান.কম

চট্টগ্রাম | ৮ জানুয়ারী ২০১৯, মঙ্গলবার ০৯:৩৫ পিএম |
চট্টগ্রাম মহানগরের পাহাড়তলী বাজারে চাঁদাবাজিকালে গণপিটুনিতে নিহত মহিউদ্দিন সোহেল চাঁদাবাজ ছিল না, তাকে ষড়যন্ত্র করে হত্যা করা হয়েছে বলে নিহতের পরিবারের অভিযোগ।
মঙ্গলবার বিকেলে চট্টগ্রাম প্রেসক্লাব মিলনায়তনে এক সংবাদ সম্মেলনে এমন দাবি করেন নিহত সোহলের পরিবার।
নিহত সোহেলের স্বজনরা দাবি করেন- সোহেল কখনও চাঁদাবাজ ছিল না, যতি তাই হতো তাহলে তার নামে কোন থানায় একটি মামলা কিংবা জিডিও নেই কেন?
সংবাদ সম্মেলনে সোহেলের বাবা আবদুল বারেক ও মা শেফালী বেগম বলেন, আমি ছেলেকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে। আমরা আইনশৃঙ্খলা বাহিনীর কাছে এটার সঠিক বিচার চায়। কি কারণে বা কারা আমার ছেলেকে হত্যা করে চাঁজাবাদ বানিয়ে দিয়েছে তার যথাপোযুক্ত সঠিক তদন্তের মাধ্যমে দোষী ব্যক্তিদের আইনের আওতায় এনে শাস্তি দেওয়ার দাবি জানান।
এর আগে, সোমবার মহানগরের ডবলমুরিং থানার পাহাড়তলী বাজারে চাঁদাবাজিকালে মহিউদ্দিন সোহেল গণপিটুনিতে মারা যান। সোহেল বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় উপ-কমিটির সহ-সম্পাদক ছিলেন। সাবেক কেন্দ্রীয় ছাত্রলীগের উপশিক্ষা ও পাঠচক্র সম্পাদক এবং সাবেক সরকারি কমার্স কলেজের সাধারণ সম্পাদক ছিলেন।
সংবাদ সম্মেলনে আরো উপস্থিত ছিলেন, সাহেলের ছোট ভাই শাকিরুল ইসলাম, সোহেলের স্ত্রী নিগার সুলতানা, সন্তান ফাইয়াজ তাজ মাহির, আয়ান তাজ মাশরি, বোন রাজিয়া সুলতানা, নাজনিন সুলতানা, ঘাতক দালাল নির্মূল কমিটির নেতা শওকত বাঙালি, সাবেক ছাত্রলীগ নেতা সাজ্জাত হোসেন, গাফফার-ই-রাসেল, জসিম উদ্দিন প্রমুখ।
সিএস/সিএম/এসআইজে
Print This Post
