স্টাফ করেসপন্ডেন্ট | সিটিজিসান.কম

চট্টগ্রাম | ৭ জানুয়ারী ২০১৯, সোমবার ০২:৩৫ পিএম |
ব্যবসায়িক বিরোধের ইস্যু ধরে চট্টগ্রাম নগরের পতেঙ্গা থানা এলাকায় মো. ফারুক (২৮) নামে এক যুবলীগ কর্মীকে পরিকল্পিত হত্যা করার অভিযোগ পাওয়া গেছে।
সোমবার (৭ জানুয়ারি) সকালে মাইচপাড়া পুরাতন কন্ট্রোলের মোড়ে লোকজনদের খবরের ভিত্তিতে তার লাশ উদ্ধার করেছে পরিবারের লোকজন।
এর আগে রবিবার রাত ৮টার পর থেকে নিহত ফারুকের কোন সন্ধান পাওয়া যাইনি অভিযোগ পরিবারের।
নিহত মো. ফারুক পতেঙ্গা থানার কাটগড় এলাকার তিনতলা মসজিদের ইলাহী বক্সের বাড়ির মৃত খাজা আহমেদের ছেলে। তিনি বর্তমানে মাইচপাড়ার গোলজারের বাড়ির আবুল কালামের ভাড়া বাসায় থাকতেন।
নিহতের মা-বড় ভাই মো.ওয়াসিম বলেন, গত ৫ বছর ধরে সে মাইচপাড়া থাকেন। ফারুক একজন পাইকারি সবজি বিক্রিতা। দীর্ঘদিন ধরে ফারুক যুবলীগের রাজনীতির সঙ্গে জড়িত ছিলেন। ব্যবসায়িক কোন্দলের কারণে তাকে হত্যা করা হয়েছে বলে প্রাথমকিভাবে ধারণা করছেন নিহতের পরিবার।
এদিকে আজ দুপুর সাড়ে ১২টার দিকে ঘটনাস্থলে পরিদর্শন করেছেন মহানগর পুলিশের (বন্দরজোন) সহকারি পুলিশ কমিশনার (এসি) জাহেদুল ইসলাম।
তিনি জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে নিহত ফারুককে শারীরিকভাবে আঘাত করে হত্যা করা হয়েছে। তার শরীরে সামনে-পিছনে আঘাতের চিহ্ন রয়েছে। লাশ ময়না তদন্তের জন্য চমেক হাসপাতালে পাঠানো হয়েছে। হত্যার কারণ বের করা হয়েছে বলে তিনি জানান।
সিএস/সিএম/এসআইজে
Print This Post
