হাটহাজারী করেসপন্ডেন্ট | সিটিজিসান.কম

চট্টগ্রাম | ৩ জানুয়ারী ২০১৯, বৃহস্পতিবার ০৯:২৫ পিএম |
চট্টগ্রামের হাটহাজারীর পৌরসভার ফেন্সী সুপার মাকের্টে মো. নাজিম নামে এক সাংবাদিকের অফিসে দুধর্ষ চুরির ঘটনা ঘটেছে।
বুধবার রাতে কোন একসময়ে এই ঘটনা ঘটে। মোনাজিম চট্টগ্রামের দৈনিক সুপ্রভাত বাংলাদেশ পত্রিকার উপজেলা প্রতিনিধি। তার বাড়ি হাটহাজারী এলাকায়।
এসময় দোকানের ভেতরে থাকা ল্যাপটপ, পিসি, সিপিইউ, মোবাইল ও নগদ ১১ হাজার ৫শ টাকাসহ মূল্যবান জিনিসপত্র চুরি হয়ে যায়।
হাটহাজারী থানার ওসি (তদন্ত) শামীম শেখ ঘটনাস্থল পরিদর্শন করেছেন।
এবিষয়ে হাটহাজারী মডেল থানার ওসি বেলাল উদ্দিন জাহাঙ্গীর বলেন, চুরির ঘটনার পর থানা পুলিশের দু’টি টিম ঘটনাস্থল পরিদর্শন করেছে। এই ঘটনায় থানায় মামলা দায়ের করা হয়েছে। তদন্ত করে দ্রুত এ ব্যাপারে ব্যবস্থা নেওয়া হবে তিনি জানান।
সিএস/সিএম/এসআইজে
Print This Post
