ভোটকেন্দ্রের ছবি-ভিডিও করতে অনুমতি লাগবে প্রিসাইডিং অফিসারের: ইসি

আপডেট: ২২ ডিসেম্বর ২০১৮ ৯:৪৬ অপরাহ্ন

অনলাইন | সিটিজিসান.কম

ঢাকা | ২২ ডিসেম্বর ২০১৮, শনিবার ০৯:৪০ পিএম |

প্রিসাইডিং অফিসারের অনুমতি নিয়ে ভোটকেন্দ্রের ছবি বা ভিডিও করা যাবে, এমন বিধি রেখে আসন্ন একাদশ জাতীয় সংসদ নির্বাচনের সাংবাদিক নীতিমালা প্রকাশ করেছে নির্বাচন কমিশন (ইসি)।

আজ শনিবার রাতে নির্বাচন কমিশন এ সংক্রান্ত এক নীতিমালা প্রকাশ করে।

এর আগে গত ১৪ ডিসেম্বর ইসি সচিব হেলালুদ্দীন আহমদ সাংবাদিকদের বলেন, ভোটকেন্দ্রের ভেতর থেকে সরাসরি সম্প্রচারের ক্ষেত্রে কিছুটা বাধ্যবাধকতা রাখার বিষয়টি বিবেচনা করা হচ্ছে।

তার আগে আইনশৃঙ্খলা বাহিনীর প্রতিনিধিদের সঙ্গে এক সভা থেকেও সাংবাদিকদের জন্য একটা নীতিমালা করার প্রস্তাব আসে।

সিএস/সিএম/এসআইজে

Print This Post Print This Post