চট্টগ্রামের মানুষ নয়, ‘ফকিরন্নীরপুত’ ছিলেন বাদল: সুফিয়ান

আপডেট: ২২ ডিসেম্বর ২০১৮ ৭:২৮ অপরাহ্ন

অনলাইন | সিটিজিসান.কম

চট্টগ্রাম | ২২ ডিসেম্বর ২০১৮, শনিবার ০৭:২৫ পিএম |

চট্টগ্রামের মানুষ আদিকাল থেকে স্বচ্ছল ও ব্যবসায়ী বান্ধব ছিলেন। সারাদেশের বিভিন্ন অঞ্চল থেকে বণিকরা ব্যবসার হাট-বাজার নিয়ে চট্টগ্রামে আসতো। গত ১৯ ডিসেম্বর প্রধানমন্ত্রীর এক সভায় জাসদ নেতা মইনউদ্দিন বাদল সারা চট্টগ্রামের মানুষকে ‘ফকিরন্নীরপুত’ বলে যে মন্তব্য করেছেন তা অত্যন্ত দুঃখজনক ও উদ্দেশ্যমূলক বলে আখ্যায়িত করেছেন চট্টগ্রাম-৮ আসনে বিএনপির প্রার্থী আবু সুফিয়ান।

শনিবার (২২ ডিসেম্বর) সকালে ধানের শীষের সমর্থনে মহানগরের ৫ নম্বর মোহরা ওয়ার্ডে গণসংযোগকালে আবু সুফিয়ান এ কথা বলেন।

আবু সুফিয়ান বলেন, ‘ফকিরন্নীরপুত’ সারা চট্টগ্রামের মানুষ নয়, মাইনউদ্দিন খান বাদল রাজনৈতিক-মানসিকভাবে ‘ফকিরন্নীরপুত, ছিলেন। গত ১০ বছরে আওয়ামী লীগের নৌকার উপর ভর করে ধনে-মানে এবং রাজনৈতিকভাবে ‘ফকিরন্নীরপুত’ থেকে রাজারপুতে পরিণত হয়েছেন। তাই অল্প সময়ে নিজের উন্নয়নের শ্লোগান করতে গিয়ে সারা চট্টগ্রামের মানুষকে তিনি অপমান করেছেন।

এর আগে গত ১৯ ডিসেম্বর চট্টগ্রাম নগরের ঐতিহ্যবাহিবাহী লালদীঘি ময়দানে প্রধানমন্ত্রীর সাথে ভিডিও কনফারেন্সে বক্তব্য রাখার সময় চট্টগ্রাম-৮ আসনে মহাজোট প্রার্থী ও জাসদ নেতা মইনউদ্দীন খান বাদল প্রধানমন্ত্রীকে এক প্রশ্নের উত্তরে তিনি বলেছিলেন, ‘চট্টগ্রামের মানুষ আগে ছিল ফকিরন্নীরপুত, এখন হয়েছে রাজারপুত।’

ধানের শীষের প্রার্থী সুফিয়ান বলেন, মইন উদ্দীন খান বাদল চট্টগ্রামের মানুষের শত বছরের ঐতিহ্যের উপর আঘাত হেনেছেন। দেশে-বিদেশের মানুষের কাছে চট্টগ্রামকে হেয় প্রতিপন্নœ করেছেন। বনেদি ব্যবসায়ী-ধনাঢ্য শ্রেণীর মানুষ হিসেবে দেশে-বিদেশের কাছে চট্টগ্রামের যে সুখ্যাতি তা এক নিমিষেই ধুলোয় মিশিয়ে দিয়েছেন।

আবু সুয়িান বলেন, মাইনউদ্দিন খান বাদল গত ১০ বছর ক্ষমতায় থেকে দীর্ঘদিনের কালুরঘাট সেতু নির্মাণ করতে পারেননি। এখন নির্বাচনে জয়ী হলে আলাদিনের চেরাগ পাওয়ার মতো ৬ মাসের মধ্যে সেতু করবেন বলে জনগণকে বোকা বানানোর মিথ্যা প্রতিশ্রæতি দিচ্ছেন।

এসময় উপস্থিত ছিলেন- চট্টগ্রাম মহানগর বিএনপির সহ-সভাপতি ও মোহরা ওয়ার্ডের সাবেক কাউন্সিলর নাজিম উদ্দিন আহমদ, যুগ্ম সম্পাদক আনোয়ার হোসেন লিপু, আইন বিষয়ক সম্পাদক এড. সিরাজুল ইসলাম চৌধুরী, এম,এ হামিদ, মোহরা ওয়ার্ড বিএনপির সভাপতি জানে আলম জিকু, সাধারণ সম্পাদক দিদারুল আলম হিরামন, মো. ছালামাত আলী, নগর যুবদলের সিনিয়র সহ-সভাপতি মোশারফ হোসেন, গুলজার হোসেন, আরিফুল ইসলাম প্রমুখ।

সিএস/সিএম/এসআইজে

Print This Post Print This Post