‘সুনির্দিষ্ট’ মামলা ছাড়া গ্রেফতার না করার নির্দেশ ইসি’র

আপডেট: ২০ ডিসেম্বর ২০১৮ ১২:২৯ অপরাহ্ন

অনলাইন | সিটিজিসান.কম

ঢাকা | ২০ ডিসেম্বর ২০১৮, বৃহস্পতিবার ১২:২০ পিএম |

আসন্ন একাদশ সংসদ নির্বাচনের প্রচার কাজে সবার জন্য সমান সুযোগ নিশ্চিত করতে মহাপুলিশ পরিদর্শককে নির্দেশ দিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। একইসঙ্গে সুনির্দিষ্ট মামলার আসামি ও ফৌজদারি অপরাধ আমলযোগ্য ছাড়া কাউকে গ্রেফতার বা হয়রানি না করারও নির্দেশনা দিয়েছে সংস্থাটি।

নির্বাচন কমিশনের যুগ্ম-সচিব ফরহাদ আহাম্মদ খান স্বাক্ষরিত এক চিঠিতে এ নির্দেশনা দেওয়া হয়েছে।

এতে বলা হয়েছে, নির্বাচনী প্রচারণা শুরুর দিন থেকে সহিংসতায় বিভিন্ন স্থানে প্রার্থীসহ লোকজন আহত হওয়া, ভাঙচুর-অগ্নিসংযোগ, নির্বাচনী প্রচারণায় বাধা এবং নেতাকর্মীদের গ্রেফতার নিয়ে বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ায় সংবাদ প্রকাশিত হচ্ছে। বিভিন্ন প্রার্থী ও রাজনৈতিক দল নির্বাচন কমিশনে লিখিত অভিযোগ দাখিল করেছে।

সহিংসতা প্রতিরোধ, নির্বাচনী প্রচারণা সমান সুযোগ নিশ্চিত করা এবং সুনির্দিষ্ট মামলার আসামি ও ফৌজদারি অপরাধ সংক্রান্ত আমলযোগ্য ছাড়া কাউকে গ্রেফতার বা হয়রানি না করার জন্য নির্বাচন কমিশন সিদ্ধান্ত দিয়েছে।

বিশেষ করে নির্বাচনে অংশগ্রহণকারী কোন প্রার্থী যেন হয়রানির শিকার না হন সেদিকে বিশেষ দৃষ্টি দেওয়ার প্রয়োজন বলে কমিশন মনে করেন। আগামী ৩০ ডিসেম্বর সংসদ নির্বাচনের ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।

সিএস/সিএম/এসআইজে

Print This Post Print This Post