স্টাফ করেসপন্ডেন্ট | সিটিজিসান.কম

চট্টগ্রাম | ১৪ ডিসেম্বর ২০১৮, শুক্রবার ১০:০৫ পিএম |
চট্টগ্রাম মহানগরের বন্দর থানা এলাকা থেকে তোফায়েল আহমদ রফিক (৫৫) নামে এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
শুক্রবার (১৪ ডিসেম্বর) বিকেল সাড়ে ৩টার দিকে ফকিরহাট বারেক মিয়ার বাড়ি থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
বিষয়টি নিশ্চিত করে চট্টগ্রাম মহানগর পুলিশের অতিরিক্ত উপ-কমিশনার (বন্দর জোন) আরেফিন জুয়েল বলেন, বাসার গৃহকর্মীর হাতে তোফায়েল আহমেদ খুন হয়েছেন বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। তবে তদন্তে পুলিশের একাধিক টিম কাজ করছে।
তিনি জানান, তোফায়েল আহমদ যে বাসায় থাকতেন, সেখানে তাকে একাধিক গৃহকর্মী দেখাশোনা করতো। শুক্রবার বিকেলে সাড়ে ৩ টার দিকে তার সন্তানরা তোফায়েল আহমদকে বাসায় আহত অবস্থায় দেখতে পান। এরপর তাকে উদ্ধার করে চট্টগ্রাম মা ও শিশু হাসপাতালে নিয়ে গেলে সেখানে চিকিৎসকরা মৃত ঘোষণা করেন। পরে তার মরদেহ আবারও বাসায় নিয়ে আসেন তারা।
ময়নাতদন্তের জন্য মরদেহ চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে বলে তিনি জানান।
সিএস/সিএম/এসআইজে
Print This Post
