স্টাফ করেসপন্ডেন্ট | সিটিজিসান.কম

চট্টগ্রাম | ১৪ ডিসেম্বর ২০১৮, শুক্রবার ০৪:৩০ পিএম |
চট্টগ্রামের আনোয়ারা ও কর্ণফুলী উপজেলার মানুষ দীর্ঘদিন ধরে রাষ্ট্রীয় ক্ষমতায় থাকা দুই পরিবারের কাছে জিম্মি। এই জিম্মি দশা থেকে মুক্তি ও শান্তির পথে আসার আহŸান জানান চট্টগ্রাম-১৩ আসেন মোমবাতি প্রতীকের প্রার্থী এম,এম মতিন।
শুক্রবার (২৪ ডিসেম্বর) বেলা সাড়ে ১১ টায় উপজেলার চাতরী চৌমুহনী বাজারের সংগঠনের কার্যালয়ে সাংবাদ সম্মেলনে এম,এ মতিন এসব কথা বলেন।
তিনি বলেন, স্বাধীনতার পর থেকে এই দুই উপজেলায় যেভাবে উন্নয়ন হওয়ার কথা ছিল তা রাষ্ট্রীয় ক্ষমতা থেকেও তা করতে পারেনি। সব সময় এই প্রভাবশালী দুই পরিবারের বন্দি রয়েছেন দীর্ঘদিন। এই বন্দি দশা থেকে এই এলাকার জনগণ মুক্তি চায়। ৩০ ডিসেম্বর মোমবাতি মার্কা দেখে জনগণকে ভোট দেওয়ার আহŸান জানান।
এসময় উপস্থিত ছিলেন, চট্টগ্রাম-১৩ আনোয়ারা-কর্ণফুলীর দলের নির্বাচন পরিচালনা কমিটির আহবায়ক মওলানা এস,এম শাহজাহান, জেলা ইসলামী ফ্রন্টের সাধারণ সম্পাদক মাস্টার মোহাম্মদ আবুল হোসেন, আনোয়ারা উপজেলার সভাপতি মৌ. বদরুজ্জামান নঈমী, মো. নাছির উদ্দিন সিদ্দিকী, কাজী শাকের আহমদ চৌধুরী, ডিআইএম জাহাঙ্গীর আলম প্রমুখ।
সিএস/সিএম/এসআইজে
Print This Post
