সন্দ্বীপে সড়ক দূর্ঘটনায় ২৫ পিএসসি পরীক্ষার্থী আহত

আপডেট: ২৬ নভেম্বর ২০১৮ ৩:৩৬ অপরাহ্ন

স্টাফ করেসপন্ডেন্ট | সিটিজিসান.কম

চট্টগ্রাম | ২৬ নভেম্বর ২০১৮, সোমবার, ০২:৩০ পিএম |

স্টাফ করেসপন্ডেন্ট, চট্টগ্রাম: চট্টগ্রামের সন্দ্বীপ উপজেলা এলাকায় যাত্রী দুইবাসের মুখোমুখি সংঘর্ষে ২৫জন পিএসসি শিক্ষার্থী আহত হয়েছে।

সোমবার (২৬ নভেম্বর) দুপুরে উপজেলার মুসাপুরে প্রাথমিক সমাপনী পরীক্ষা শেষে যাওয়ার সময়ে এদূর্ঘটনা ঘটে।

দূর্ঘটনার পর সবাইকে সন্দ্বীপ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি হয়ে প্রাথমিক চিকিৎসা নিয়েছেন। এদের মধ্যে মো. আলামিন নামে (৯) এক শিক্ষার্থী কিছু আঘাত পাওয়ার কারণে তাকে ভর্তি রেখে বাকিরা চিকিৎসা শেষে বাড়িতে চলে গেছে বলে জানিয়েছেন সন্দ্বীপ থানার ওসি মো. শাহজাহান।

তিনি বলেন, পরীক্ষা শেষে বাসে বাড়ি ফিরছিল প্রাইমারি স্কুলের পরীর্ক্ষীরা। দু’টি বাসের মুখোমুখি সংঘর্ষে ২৫ জন ছাত্র-ছাত্রী আহত হয়েছে।

সিএস/সিএম/এসআইজে

Print This Post Print This Post