স্টাফ করেসপন্ডেন্ট | সিটিজিসান.কম
ঢাকা | ১২ নভেম্বর ২০১৮, সোমবার, ০৩:৩০ পিএম |
বিএনপি চেয়ারপারসন কারাবন্দি বেগম খালেদা জিয়ার সঙ্গে সাক্ষাত করতে কারাগারে গেছেন বিএনপি শীর্ষ পাঁচ নেতা।
সোমবার (১২ নভেম্বর) দুপুর সোয়া ২টায় পুরান ঢাকার নাজিমউদ্দিন রোডের কেন্দ্রীয় কারাগারে সাক্ষাৎ করতে যান তারা। এরপর কারা কর্তৃপক্ষের অনুমতি নিয়ে তারা ২টা ৪০ মিনিটে খালেদা জিয়ার সঙ্গে দেখা করতে যান।
তারা হলেন, মির্জা ফখরুল ইসলাম আলমগীর, বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন, মির্জা আব্বাস, ব্যারিস্টার মওদুদ আহমদ ও ব্যারিস্টার জমিরউদ্দিন সরকার।
দলীয় সূত্রে জানা গেছে, খালেদা জিয়ার জন্য তোলা মনোনয়ন ফরমে সই এবং নির্বাচনের সার্বিক বিষয়ে অবহিত করতে সিনিয়র নেতারা সেখানে গেছেন।
একাদশ জাতীয় নির্বাচনে অংশ নিতে ইচ্ছুক প্রার্থীদের মধ্যে সোমবার (১২ নভেম্বর) মনোনয়নপত্র বিতরণ শুরু করেছে বিএনপি। খালেদা জিয়ার পক্ষে তিনটি মনোনয়নপত্র তোলা হয়। ফেনীর এক আসন ও বগুড়ার দুই আসনে প্রতিদ্বন্দ্বিতার জন্য এই মনোনয়নপত্র তোলা হয়।
সিএস/সিএম/এসআইজে
Print This Post
