স্টাফ করেসপন্ডেন্ট | সিটিজিসান.কম

চট্টগ্রাম | ০১ নভেম্বর ২০১৮, বৃহস্পতিবার, ০৫:৩০ পিএম |
আগামী ৪ নভেম্বর থেকে শুরু হচ্ছে চিটাগং উইম্যান চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির উদ্যোগে মাসব্যাপী মেলা। ১২তম ইন্টারন্যাশনাল উইম্যান এসএমই এক্সপো মেলায় বাংলাদেশসহ ইরান, চায়না, পাকিস্তান, ভারত, ইন্দোনেশিয়া, থাইল্যান্ডের নারী উদ্যোক্তারা এই মেলায় যৌথভাবে অংশ গ্রহণ করবে।
আজ বৃহস্পতিবার (০১ নভেম্বর) দুপুরে চিটাগং উইম্যান চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির উদ্যোগে সংবাদ সম্মেলনের মাধ্যমে এই ঘোষনা দেন উইম্যান চেম্বারের ভাইস প্রেসিডেন্ট ও মেলা উদযাপন পরিষদের চেয়ারপারসন ডা. মুনাল মাহবুব।
ডা. মুনাল মাহবুব বলেন- দেশীয় পণ্যেকে প্রাধান্য দিয়ে এবারের মেলায় ছোট-বড় সাড়ে তিনশটি স্টল, দশটি প্যাভিলিয়ন অংশ নিচ্ছে। আগামী রোববার (০৪ নভেম্বর) মেলা আনুষ্ঠানিক উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী আন্তর্জাতিক বিষযক উপদেষ্টা ড. গরহর রিজভী। এছাড়া চসিক মেয়র আ জ ম নাছির উদ্দীন, স্থানীয় জনপ্রতিনিধি, রাজনৈতিক নেতৃবৃন্দ, ব্যবসায়ী ও বিভিন্ন সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত থাকবেন।
মেলার প্রতিক্রিয়া জানতে চাইলে উইম্যান চেম্বারের প্রেসিডেন্ট মনোয়ারা হাকিম আলী বলেন- চিটাগং উইম্যান চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির উদ্যোগে মাসব্যাপী মেলায় প্রতিবছরের ন্যায় এবার মেলায় থাকছে দেশীয় পণ্যের প্রধান্যটা বেশি গুরুত্বারোপ করা হবে। নতুন উদ্যোক্তাদের পণ্যেগুলো আন্তর্জাতিকভাবে পরিচয় করানো আমাদের লক্ষ্যে। শুধু তাই নয়, দেশীয় উৎপাদিত পণ্যের গুণগতমান বৃদ্ধি ও দেশীয় পণ্যে ব্যবহারে গুরুত্বারোপ বাড়ানো হবে বলে জানান তিনি।
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন, উইম্যান চেম্বারের প্রেসিডেন্ট মনোয়ারা হাকিম আলী, ভাইস প্রেসিডেন্ট জেসমিন আক্তার, রুহি মোস্তফা, পরিচালক রোকেয়া নাসরিন, সাবেক কাউন্সিলর রেখা আলম চৌধুরীসহ সংগঠনের নেতৃবৃন্দ।
সিএস/সিএম/এসআইজে
Print This Post
