নগরে ২৫৫টি মণ্ডপে শারদীয় উৎসব

আপডেট: ১৩ অক্টোবর ২০১৮ ১১:০১ পূর্বাহ্ন

স্টাফ করেসপন্ডেন্ট | সিটিজিসান.কম

চট্টগ্রাম: মহানগরে সার্বজনীন, ব্যক্তিগত ও ঘটপূজা মিলিয়ে ২৫৫টি মণ্ডপে শারদীয় দুর্গোৎসব অনুষ্ঠিত হবে বলে জানিয়েছে পূজা উদযাপন পরিষদ।

গতকাল শুক্রবার চট্টগ্রাম প্রেস ক্লাবে সংবাদ সম্মেলন করে এ তথ্য নিশ্চিত করেছেন পরিষদের সাধারণ সম্পাদক শ্রীপ্রকাশ দাশ অসিত।

লিখিত বক্তব্যে শ্রীপ্রকাশ দাশ অসিত জানান, নগরের জেএম সেন হল প্রাঙ্গণে প্রধান মণ্ডপসহ সবগুলোতে আগামী ১৪ থেকে ১৯ অক্টোবর পর্যন্ত ছয়দিন উৎসবমুখর পরিবেশে শারদীয় দুর্গাপূজা অনুষ্ঠিত হবে।

সংবাদ সম্মেলনে ১২ দফা দাবি জানানো হয়। দুর্গোৎসবে একদিনের পরিবর্তে সরকারি ছুটি চারদিন করা, হিন্দুদের মঠ-মন্দির-ঘরবাড়ি-মূর্তি ভাংচুরসহ সাম্প্রদায়িক হামলাকারীদের বিশেষ ট্রাইব্যুনালে বিচারসহ বিভিন্ন দাবি জানানো হয়।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন, পূজা পরিষদের সভাপতি অ্যাডভোকেট চন্দন তালুকদার, হিন্দু ধর্মী কল্যাণ ট্রাস্টি রাখাল দাশগুপ্ত, পরিষদের সাবেক সভাপতি সাধন ধর, বিমল কান্তি দে, বিদ্যালাল শীল, মুক্তিযোদ্ধা অরবিন্দ পাল অরুণ প্রমুখ।

সিএস/সিএম

Print This Post Print This Post